চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশী সিনেমায় নতুন অভিজ্ঞতা হতে পারে যে ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৪
বিনোদন
A A
বাংলা সিনেমার পোস্টারে বিভিন্ন চরিত্রের দৃশ্য ও মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশীয় সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে অতীতে অনেক চেষ্টাই দেখা গেছে। ফেস্টিভাল নির্ভরতা ছাড়াও আন্তর্জাতিক পরিমন্ডলে অনন্ত জলিল থেকে আব্দুল আজিজ, বহুজনই বহুভাবে চেষ্টা করেছেন। নতুন করে সেই চেষ্টায় সামিল হচ্ছেন আফ্রিকা প্রবাসী বাঙালি নির্মাতা, প্রযোজক ও অভিনেতা সোহেল হায়দার। 

আন্তর্জাতিক প্রেক্ষাপটে সোহেল নির্মাতা প্যাট্রিক গার্সিয়ার সাথে যৌথভাবে নির্মাণ করেছেন আন্তর্জাতিক ছবি ‘পালাদিন রেজারেকশন’। যে ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের গুণী অভিনয়শিল্পী আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, জয়রাজ সহ আফ্রিকা, থাইল্যান্ডের বেশকিছু তারকা অভিনেতা।

ছবির পরিচালনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী সোহেল হায়দার। ছবির ৭০ ভাগ ইংরেজি, আর ৩০ ভাগ বাংলায় দেখতে পারবেন দর্শক।

Banglabid

প্রধান অতিথি বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলাদেশি দর্শকদের ভাষা জটিলতায় পড়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে সোহেল হায়দার চ্যানেল আই অনলাইনকে বলেন, “সম্পূর্ণ ভিন্নধর্মী ও বিশ্ববাজারে বাংলাদেশি সিনেমার নতুন এক পথের সূচনা করবে ‘পালাদিন রেজারেকশন’, এমনটাই আশা করছি। ভাষা নিয়ে কোনো ঝামেলা হবে না জানিয়ে তিনি বলেন,“এখন গ্লোবালাইজেশনের সময়। পৃথিবীর দূরত্ব কমে গেছে। বাংলা ইংরেজি মিক্সড করে ওয়াচেবল একটি সিনেমা করেছি। আফ্রিকার ভালো আর্টিস্ট এই সিনেমায় আছেন, আবার বাংলাদেশ থেকেও আবুল হায়াত, ফজলুর রহমান বাবুদের মতোন অভিনেতারা কাজ করেছেন। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী।”

পুরোপুরি অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটির মুক্তি নিয়ে এই নির্মাতা জানান,“নেটফ্লিক্স নিজেদের কন্টেন্ট এর পাশাপাশি বিভিন্ন দেশের রেডিমেট কন্টেন্ট কিনে স্ট্রিমিং করে। তো নেটফ্লিক্সের সাথে ‘পালাদিন রেজারেকশন’ নিয়ে আমরা প্রাথমিক আলাপ সম্পন্ন করেছি। যেহেতু আফ্রিকা ও বাংলাদেশ- এই দুটি টেরিটোরির দর্শকদের দেখাতে চাই; তাই সব ফাইনাল করেই সিনেমাটি মুক্তির ঘোষণা দিবো।”

তিন ব্যক্তি হাতে বন্দুক ধরে সশস্ত্র নিরাপত্তা প্রশিক্ষণ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তারআগে বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় ‘পালাদিন রেজারেকশন’ এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছেন সোহেল। রাজধানীর একটি রেস্তুরায় এদিন সন্ধ্যায় হবে ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। যেখানে নির্মাতা ছাড়াও উপস্থিত থাকবেন এই ছবির অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীরা।

Reneta

শোনা যাচ্ছিলো প্রয়াত মেজর সিনহার জীবনের কোনো ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবির গল্প? এমন প্রশ্নে সোহেল হায়দার বলেন, না, মেজর সিনহার বাস্তব জীবনের কোনো অংশের সাথেই এই সিনেমার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, মেজর সিনহা যেরকম প্রতিবাদী একজন মানুষ ছিলেন, চিন্তাভাবনায় যেরকম ছিলেন- তার সেইসব বৈশিষ্ট্যর সাথে সিনেমার প্রধান চরিত্রের কিছুটা মিল পাওয়া যাবে।

Two men with guns in a forest, intense expression, coming soon. Channel i News - চ্যানেল আই নিউজ ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এই ছবিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এই ছবিটির শুটিং হয়েছে অনেক আগে। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সময় নিয়ে শুটিং হয়েছে। অ্যাকশনধর্মী একটি ছবি। আমি এখানে একটা চরিত্র করেছি, ৪/৫ দিন শুটিং ছিলো আমার। আমার অংশটি ঢাকাতেই হয়েছে। সবকিছু মিলিয়ে এই টিমের সাথে কাজ করে ভালো লেগেছে। দুজন বিদেশি অভিনেতা ছিলেন, একজন থাইল্যান্ডের এবং অন্যজন ছিলেন আফ্রিকার। নতুন অভিজ্ঞতা হলো এই প্রজেক্টে কাজ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিকাআফ্রিকা প্রবাসীআবুল হায়াতজয়রাজদেশী সিনেমাপ্যাট্রিক গার্সিয়াফজলুর রহমান বাবুলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনিবন্ধিত অনলাইন পোর্টালকে শৃঙ্খলায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

পরবর্তী

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

পরবর্তী
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

অন্তর্বাসে ট্রেনের টানেল, আধুনিক রেলপথের উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর তলদেশে নির্মিত মেট্রোরেলের উদ্বোধন আগামীকাল

সর্বশেষ

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT