বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোন অমীমাংসিত ইস্যু নেই বলে দাবি করেছেন পাকিস্তানের সফররত উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। গণহত্যাসহ একাত্তর ইস্যু পাকিস্তানের দুই প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ও পারভেজ মোশাররফের সফরেই সমাধান হয়েছে বলে দাবি তার। এই বক্তব্য পাকিস্তানের নিজস্ব উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একাত্তর ইস্যুর সমাধান হয়নি। তবে পারস্পরিক স্বার্থ, সম্মান, মর্যাদা অক্ষুন্ন রেখে বিষয়গুলো সমাধানে একমত হয়েছে দুই দেশ।






