চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রশিল্পীকে বিয়ের গুঞ্জন, ট্রলের মুখে ‘পাসুরি’ গায়ক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৩
বিনোদন
A A
পাসুরি গায়ক ও চিত্রশিল্পী, দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটদুনিয়ায় গুঞ্জন উঠেছে ‘পাসুরি’ খ্যাত জনপ্রিয় পাকিস্তানি গায়ক আলি শেঠির বিয়ে নিয়ে! সম্প্রতি গুঞ্জন উঠে, নিউ ইয়র্কে ছোট পরিসরের এক অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানি-আমেরিকান চিত্রশিল্পী সালমান তূর-কে বিয়ে করেছেন এই গায়ক! যা ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় রীতিমত শোরগোল পড়ে যায়। 

তবে বিয়ের প্রসঙ্গে এবার নিজেই মুখ খুললেন গায়ক আলি। তিনি তার সামাজিক মাধ্যমের স্টোরিতে লিখেছেন, ‘আমি বিবাহিত নই। আমি জানি না কে এই রটনা শুরু করেছেন। তবে আমার মনে হয় তারা আমার নতুন গান মুক্তি পেলে মার্কেটে তা ছড়িয়ে দিতে সাহায্য করবেন।’

শুক্রবার গায়কের বিয়ের গুঞ্জন ছড়াতেই সকলে বিয়ের ছবি দেখতে উদগ্রীব হয়ে উঠে! শুধু তাই নয় টুইটারে অনেকেই এই সমকামী বিয়ের গুঞ্জনকে ঘিরে আলি শেঠি ও সালমান তূরকে ট্রোলও করেছেন! তবে আলি শেঠি কোন রকম ভনিতা না করে স্পষ্ট বলেছেন, তাকে নিয়ে এই বিয়ের গুজবের আদৌ কোন সত্যতা নেই।

Banglabid

এর আগে ২০২২ সালে নিজের যৌন পরিচয় ও সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন চিত্রশিল্পী সালমান। দ্য নিউ ইয়র্কারকে বলেছিলেন যে, তিনি তার বাবা-মাকে বলার চেষ্টা করেছিলেন যে তিনি ১৫ বছর বয়সেই বুঝেছিলেন যে তিনি সমকামী। তবে তারা এটা মেনে নেননি। তিনি এমন কাউকে পেয়েছেন, যার সঙ্গে যৌনতা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন।

সেই একই সাক্ষাতকারে আলি শেঠি জানান, ‘আমি জানতাম আমি এমন একজনকে পেয়েছি যার সঙ্গে আমি ভাল থাকতে চাই।’

প্রসঙ্গত আলি শেঠির জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে ‘পসুরি’, ‘চাঁদনি রাত’, ‘চান কিথান’ এবং ‘দিল কি খায়ের’ অন্তর্ভুক্ত।

Reneta

সূত্র: হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলি শেঠিপাসুরিসমকামী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রবিবার বিকেলে হাসান স্মরণ ও চলচ্চিত্র প্রদর্শনী

পরবর্তী

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মনোনীত হলেও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

পরবর্তী
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মনোনীত হলেও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

ঢাকার ডেঙ্গু হাসপাতালে রোগীদের ভিড়, জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু কমাতে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার আহ্বান

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT