দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও তার জীবনসঙ্গী একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন, প্রাকৃতিক পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দীর্ঘদিনের সমকামী সঙ্গীকে বিয়ে করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তার সঙ্গী সোফি অ্যালোয়াচে সাথে তিনি প্রায় ২ দশক ধরে একসাথে ছিলেন। পেনি ওং দেশটির প্রথম প্রকাশ্য সমকামী নারী সংসদ সদস্য।
এনডিটিভি জানিয়েছে, আজ (১৭ মার্চ) রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বিয়ের পোশাকে এবং ফুলের তোড়া হাতে সঙ্গী অ্যালোউচের সাথে বিয়ের একটি ছবি পোস্ট করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, পরিবার এবং বন্ধুদের সাথে এই বিশেষ দিনটি ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।
পেনি ওং অস্ট্রেলিয়ার প্রথম এশীয় বংশোদ্ভূত সাংসদ। তিনি ২০০২ সাল থেকে লেবার পার্টির সিনেটর হিসেবে দায়িত্বপালন করছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






