চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহিবজাদার রেকর্ডের দিনে লঙ্কানদের বিধ্বস্ত করলো পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ অপরাহ্ন ২২, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর আবারও লঙ্কানদের বিধ্বস্ত করল স্বাগতিকরা। সাহিবজাদা ফারহান করেছেন ছক্কার রেকর্ড।

রাওয়ালপিন্ডিতে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করে। পাকিস্তান ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ে পৌঁছায়। সাহিবজাদা ফারহানের ৫ ছক্কা ও ৬ চারে ৪৫ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসে ২৭ বল হাতে রেখে জয়ে নোঙর করে।

রানতাড়ায় নেমে লঙ্কান বোলারদের তুলোধুনো করতে থাকেন সাহিবজাদা। ২৯ বর্ষী ব্যাটার পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে একবছরে ছোট সংস্করণে ১০০ ছক্কা হাঁকিয়ে রেকর্ডে নাম লেখালেন। সঙ্গে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

৩৩ বলে অর্ধশতক করেন শাহিবজাদা। ৩১ ম্যাচে ছয়টি অর্ধশতকের উপর ইনিংস তার। পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান ২০, করেন আরেক ওপেনার সাইম আইয়ুব। বাবর আজম করেন ১৬ রান।

প্রথমে শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ৩১ রানে। ৮৬ রানে ৬ উইকেট হারায় তারা। ৩৮ বলে ৪১ রান করেন জানিথ লিয়াল্লাগে। ১৬ রানে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ৩ উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজপাকিস্তানলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাহিবজাদা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT