চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মালিঙ্গা-সাউদির এলিট ক্লাবে শাহিন আফ্রিদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি হেরেছে পাকিস্তান। হারলেও দুর্দান্ত ছিলেন শাহিন শাহ আফ্রিদি। এই ম্যাচে তিন ফরম্যাটেই শততম উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন ২৪ বর্ষী পেসার।

ডারবানে মঙ্গলবার টসে জিতে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানকে ১৮৪ রানের লক্ষ্য দেয় স্বাগতিক দল। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। তাতে ১১ রানে জিতে ১-০তে এগিয়ে যায় প্রোটিয়ারা।

টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৯৭ উইকেট নিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে নেমেছিলেন শাহিন। শুরুতে রসি ফন ডার ডুসেনকে বোল্ড করেন। পরের স্পেলে ফিরিয়ে দেন ৪০ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলা ডেভিড মিলারকে। কোটার শেষ ওভারে নেন এনকাবায়ামজ পিটারের উইকেট।

টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে আলাদা করে একশ বা তার বেশি উইকেট শিকার করেছেন এমন নজির ছিল কেবল তিনজনের। বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের টিম সাউদি এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। টি-টুয়েন্টিতে শততম উইকেট পূরণ করা শাহিনের ওয়ানডেতে উইকেট ১১২টি, টেস্টে ১১৬টি।

অবশ্য শাহিনের এমন রেকর্ডের গুরুত্ব লুকিয়ে আছে আরেক জায়গায়। সাকিব, সাউদি কিংবা মালিঙ্গার চেয়ে কম বয়সে এই ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। টি-টুয়েন্টিতে শততম উইকেট শিকারের দিন তার বয়স ছিল ২৪ বছর ২৪৯ দিন। তার চেয়ে কম বয়সে আর কেউই এ কীর্তিতে নাম লেখাতে পারেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজপাকিস্তানমালিঙ্গালিড স্পোর্টসশাহিন আফ্রিদিসাউথ আফ্রিকাসাউদিসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT