চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রউফ-হাসানকে ফিরিয়ে দল দিল পাকিস্তান

ইংল্যান্ড-আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০২, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় বৃহস্পতিবার। এখনও সেই দল দেয়নি বাংলাদেশ, পাকিস্তান ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলো। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। দুই সিরিজের ৭ ম্যাচের জন্য অবশ্য হারিস রউফ ও হাসান আলীকে ফিরিয়ে দল দিয়েছে পিসিবি।

পাকিস্তান প্রিমিয়ার লিগ খেলার সময় কাঁধে চোট পাওয়া ডানহাতি পেসার রউফকে ফেরানো হয়েছে। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজে খেলতে পারেননি। হাসান আলীও দলে ফিরেছেন। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে দলের সাথে যাবেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা দলের প্রায় সকলকে রেখেছে পাকিস্তান। সেই দল থেকে বাদ পড়েছেন মাত্র দুজন এবং দুজনেই বোলার। বাদ পড়েছেন লেগ স্পিনার উসামা মীর এবং ডানহাতি পেসার জামান খান। গত সিরিজে রিজার্ভ হিসেবে থাকা সালমান আলী আঘা ১৮ সদস্যের দলে ঢুকেছেন।

Banglabid

ডাবলিনে ১০, ১২ ও ১৪মে আইরিশদের বিপক্ষে টি-টুয়েন্টি তিনটি খেলবে পাকিস্তান। পরে ইংল্যান্ডে জশ বাটলারের দলের বিপক্ষে ২২, ২৫, ২৮ ও ৩০মে চারটি টি-টুয়েন্টি খেলবে বাবর আজমের দল।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সায়েম আইয়ুব, সালমান আলী আঘা, শাদাব খান, শাহিন আফ্রিদি, উসমান খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডইংল্যান্ডপাকিস্তানপিএসএলরউফলিড স্পোর্টসহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT