চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া নেদারল্যান্ডসের, জয়ে শুরু পাকিস্তানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টি বিশ্বকাপে একটা পর্যায়ে ম্যাচের নিয়ন্ত্রণে থেকেও দিশা হারিয়েছিল পাকিস্তান। তখন জয়ের স্বপ্ন দেখছিল নেদারল্যান্ডস। কিন্তু ১৮.২ ওভারে ফন বিকের বলে ফাহিমের ক্যাচ উঠলেও সেটা নিতে পারেননি ম্যাক্স ও’ডাউড। পরে সেই ফাহিম আশরাফই ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছেন। ডাচদের বিপক্ষে এই ম্যাচটি হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কা জেঁকে বসত পাকিস্তানের ঘাড়ে। কারণ গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি আগেই বর্জন করেছে তারা।

কলম্বোতে শনিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। ব্যাটে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৪৭ রান করে স্কট এডওয়ার্ডসের দল। জবাবে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

লক্ষ্যে নেমে পাকিস্তানের স্কোর এক পর্যায়ে ছিল ২ উইকেটে ৯৮। সেখান থেকে ১১৫ রানে হারায় ৭ উইকেট। শেষটা হয়ে দাঁড়ায় রোমাঞ্চকর। ম্যাচটা ডাচদের দিকে ঝুঁকেও পড়েছিল। ১৮ ওভার শেষে সমীকরণ ছিল ১২ বলে ২৯ রান। ১৮.১ ওভারে ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার বার্তা দেন ফাহিম। কিন্তু পরের বলেই তাকে আউটের সুযোগ তৈরি হয়। কিন্তু ক্যাচ মিস করায় পরে ম্যাচটাও মিস হয়েছে নেদার‌ল্যান্ডসের।

ফাহিম ওই ওভারে দুটি ছক্কা ও একটি চার মেরে ম্যাচটা নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসেন। পরে ১৯.৩ ওভারে ৪ মেরে নিশ্চিত করেন ৩ উইকেটের জয়। জয়ের নায়ক ফাহিম ১১ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন। শাহীন অপরাজিত থাকেন ৫ রানে।

ডাচদের দুটি করে উইকেট নেন পল ভ্যান মিকেরেন ও আইরিয়ান দত্ত। এছাড়া একটি করে উইকেট শিকার করেন লোগান ভ্যান বেক, কাইল ক্লেইন ও রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে।

Reneta

এর আগে শুরুতে ব্যাটে নেমে পাকিস্তানের স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৭ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে। তাছাড়া বাস ডি লিড ৩০ ও মাইকেল লেভিট ২৪ রান করেছন।

পাকিস্তানের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন সালমান মির্জা। ২টি করে নেন আবরার আহমেদ ও সাইম আইয়ুব।

Jui  Banner Campaign
ট্যাগ: কলম্বোটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানভারতলিড স্পোর্টসসাইমসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT