চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে হারের বদলা এশিয়া কাপে নেবে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দুয়ারে কড়া নাড়ছে আরেকটি টি-টুয়েন্টি বিশ্বকাপ। গত বিশ্বকাপে পাকিস্তানের কাছে গ্রুপপর্বে ভারতের হারের ঘা এখনও যেন দগদগে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, সেই হারের বদলা এশিয়া কাপেই তুলে নিতে চাইবে রোহিত শর্মার দল।

মারমার-কাটকাট সংস্করণের বিশ্বকাপ লড়াইয়ে নামার বাকি আরও মাসদুয়েক। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তর্ক-বিতর্ক, কাদা ছোড়াছুড়ি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বৈশ্বিক আসরটির আগে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে দেখা হয়ে যেতে পারে ভারতের। মেন ইন ব্লুজরা সবটা দৃষ্টি এশিয়া কাপেই রাখছে বলে ধারণা লতিফের।

টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটের বড় হার এত সহজে ভুলতে পারবে না ভারত। শাহিন শাহ আফ্রিদির পেস তোপের পর বাবর আজম-রিজওয়ানের ব্যাটে ম্যাচ জেতে পাকিস্তান। রশিদ লতিফ মনে করেন, সেই হারটি হয়ত এশিয়া কাপের উত্তেজনায় ভুলে বসে আছে ভারত।

‘ভারত এখন বিশ্বকাপ নিয়ে চিন্তা করছে বলে মনে হয় না। তারা একে একে সিরিজ নিচ্ছে, এটা লক্ষণীয় যে প্রতি সিরিজের তাদের দল পরিবর্তন হচ্ছে। ভারতের নজর থাকবে এশিয়া কাপে। পাকিস্তানের বিপক্ষে হার ভারতীয় দলের বড় ক্ষতি করেছে, তাই এখানে জিতে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা কররে তারা।’

১৯৯২-২০০৩ সালে পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন রশিদ লতিফ।

 

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’ লতিফ আরও বলেছেন, ‘যত খুশি সিরিজ খেলতে পারেন, কিন্তু ভারত-পাকিস্তানের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দিকে ভারতীয় দল, বোর্ড, ম্যানেজমেন্ট বিশেষ নজর দেবে। তারা এশিয়া কাপ জিততে চাইবে এবং যদি সব খেলোয়াড় ভারতের জন্য ফিট থাকে তবে আসরে তারা ফেবারিট।’

Reneta

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হলে সমর্থকরা চোখ বুজে বলে দিতে পারতেন—ভারত জিতবে। গত বিশ বছরে বিশ্বকাপে ভারতের সঙ্গে যেকবার দেখা হয়েছে প্রত্যেকবার পাকিস্তান হেরেছে। ব্যতিক্রমি উদাহরণ টেনেছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান। গত বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদির তোপের পর দাপুটে ব্যাটিংয়ে ১০ উইকেটে জয়ে ট্যাবু ভাঙে পাকিস্তান।

আসছে এশিয়া কাপেও সেই জয় মনে রাখছেন রশিদ লতিফ। তবে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থার অবনতির কারণে আরব আমিরাতে এশিয়া কাপের আসর বসায় ভারতকে এগিয়ে রাখছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের লড়াইয়ে পাকিস্তানও কমতি রাখবে না বলে তার বিশ্বাস।

‘আমিরাতের কন্ডিশন ভারতের পক্ষে কাজ করবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নিজেদের সবটা উজাড় করে দেবে। গত বিশ বছরে মুখোমুখি দেখায় নিজেরা একক আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু সবশেষ বিশ্বকাপের দেখায় পাকিস্তান দশ উইকেটে জয় তুলেছিল। তাই পরিকল্পনা সবকিছুর ভেতর দিয়ে যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২২টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০পাকিস্তানভারতরশিদ লতিফলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬

টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি? বাজারের ৩৪টি ব্র্যান্ডের ২৬টিতেই ক্ষতিকর প্লাস্টিকের কণা

জুলাই ২৬, ২০২৬

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT