আন্তর্জাতিক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, তিনি একটি মাইক্রোফোন ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমএইচএ) সিদ্ধান্ত অনুযায়ী, তার নিরাপত্তা বহরে একটি বিশেষ বুলেটপ্রুফ গাড়ি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে, দিল্লিতে তার বাসভবনের চারপাশেও নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

সরকারি সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির তৃতীয় সর্বোচ্চ নিরাপত্তা বলয় ‘জেড ক্যাটাগরির নিরাপত্তা’। এই ক্যাটাগরির অন্তর্গত ২২ জন নিরাপত্তা রক্ষী। যার মধ্যে ৪-৫ জন এনএসজি কমান্ডো এবং স্থানীয় পুলিশও রয়েছে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর চালিয়েছে নয়াদিল্লি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জয়শংকর হয়ে ওঠেন সম্ভাব্য লক্ষ্য। তাই তার নিরাপত্তা ঘিরে নেয়া হয় এই কড়া পদক্ষেপ।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দাদের একাধিক সতর্কবার্তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু জয়শংকর নন, দিল্লিতে আরও ২৫ জন বিজেপি নেতা ও বিক্রম মিসরির নিরাপত্তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।

গত মার্চে লন্ডনে খলিস্তানি চরমপন্থীদের দ্বারা পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের উপর হামলার চেষ্টা হয়েছিল। সেখানে প্রকাশ্যে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়, এবং পুলিশের উপস্থিতিতেও অপরাধীরা রেহাই পায়। এরপর থেকে ব্রিটেন ও কানাডায় খলিস্তানিদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ বেড়েছে।

বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিদেশমন্ত্রী তথা ভারতের প্রতিনিধিদের উপর হামলার সম্ভাবনা বেড়ে যাওয়ায়, ভারতের তরফে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন কূটনৈতিক মহল।

বিষয়:নিরাপত্তা বুলেটপ্রুফ গাড়ি ভারত-পাকিস্তান উত্তেজনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…