ক্রিকেট

ইংলিশদের চাই ২৬১ রান, পাকিস্তানের ৮ উইকেট

মুলতানে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে

বাংলাদেশি ক্রিকেটার উল্লাস করছে, পাকিস্তানি ব্যাটসম্যান মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ক্রিকেটার মাঠে খেলছে, একজন উল্লাস করছে, অন্যজন প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনে দাপট বোলারদের। মুলতানে এদিন বোলাররা ১৬ উইকেট নিয়েছে। ইংলিশদের ইনিংস থামানোর পাকিস্তানও অলআউট হয়েছে। শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংলিশ বাহিনীও দুটি উইকেট হারিয়েছে। প্রথম ম্যাচে ইনিংসে ব্যবধানে জেতা ইংলিশদের সিরিজ জিততে দরকার আর ২৬১ রান। সিরিজ বাঁচাতে পাকিস্তানের তুলে নিতে হবে ৮ উইকেট।

ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অভিষিক্ত কামরান গুলামের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৬ রান তোলে স্বাগতিক দল। জবাবে নেমে ২৯১ রানে থামে ইংলিশদের প্রথম ইনিংস। ৭৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ২২১ রানে থামে পাকিস্তান। ২৯৭ রানের লক্ষ্যে নেমে ২ উইকেট হারিয়ে ৩৬ রানে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। অলি পোপ ২১ এবং জো রুট ১২ রানে চতুর্থ দিন ব্যাটে নামবেন।

৬ উইকেটে ২৩৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। মধাহ্ন বিরতির আগে ইংলিশদের বাকী চার ব্যাটারকে তুলে নেয় পাকিস্তানি বোলাররা। ইংলিশ ব্যাটারদের মধ্যে বেন ডাকেট ১১৪ রানের ইনিংস খেলেন।

সাজিদ খান ২৬.২ ওভার বল করে ৭ উইকেট নেন। নোমান আলী নেন ৩ উইকেট।

নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে পাকিস্তান ব্যাটাররা দিন শেষের আগেই ২২১ গুটিয়ে যায়। ব্যাট হাতে সর্বোচ্চ ৬৩ রান করেন সালমান আঘা। এছাড়া সৌদ শাকিল করেন ২৬ রান।

ইংলিশদের হয়ে শোয়েব বশির ৪টি উইকেট নেন। জ্যাক লিচ ৩টি এবং ব্রাইডন কার্স ২টি উইকেট নেন।

২৯৭ রানে লক্ষ্য তাড়ায় নেমে দিনের শেষ বিকেলে ১১ ওভার ব্যাট করে ইংল্যান্ড। তবে দুই ওপেনারে জ্যাক ক্রলি ও বেন ডাকেটের উইকেট হারায় ইনিংসের শুরুতেই। পরে অলি পোপ ও জো রুট দিন শেষ করেন।

একটি করে উইকেট নিয়েছেন সাজিদ খান ও নোমান আলী।

বিষয়:ইংল্যান্ডপাকিস্তানমুলতান টেস্টসাজিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…