চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়াশাচ্ছন্ন দিনে শুরুর বিপর্যয় কাটালেন রিজওয়ান-শাকিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

মুলতানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাকিস্তানের সিরিজের প্রথম টেস্টে প্রথমদিনের খেলা শুরু হয়েছে ৪ ঘণ্টা পর। অতিরিক্ত কুয়াশার কারণে প্রথম সেশনে মাঠে গড়ায়নি বল। দিনের শেষদিকেও ছিল আলোকস্বল্পতা। কুয়াশাতে খেলা শুরু করতে দিনদুপুরে লেগেছে ফ্লাডলাইট। সবমিলিয়ে খেলা হয়েছে ৪১.৩ ওভার। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান।

মুলতান টেস্টে শুক্রবার টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ব্যাটে নেমে অবশ্য আক্ষেপও করতে হয়েছে স্বাগতিকদের। ১৩.৩ ওভারে ৪৬ রান তুলতে ৪ উইকেট হারায় পাকিস্তান।

অভিষিক্ত মোহাম্মদ হুরায়রাকে ৬ রানে ফিরিয়ে দেন ক্যারিবীয় জেডেন সিলেস। এরপর ১১ রান করা অধিনায়ক শান মাসুদকে সাজঘরের পথ ধরান গুডাকেশ মোতি। দুজনই ক্যাচ দেন অভিষিক্ত উইকেটরক্ষক টেভিন ইমলাচকে।

এরপর টিকে থাকতে পারেননি দুই টপঅর্ডার কামরান গুলাম ও বাবর আজম। কামরানের ব্যাট থেকে আসে ৫ ও বাবর করেন ৮ রান। ৪৬ রানে ৪ উইকেট হারালে দলের হাল ধরেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান।

৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শাকিল-রিজওয়ান। দুজনই ফিফটি হাঁকিয়ে অপরাজিত আছেন। শাকিল ৫৬, আর রিজওয়ান ৫১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজপাকিস্তানবাবরমুলতান টেস্টরিজওয়ানশাকিল
শেয়ারTweetPin

সর্বশেষ

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দিন ও পরের দিনের মেট্রোরেল চলাচলের সময়সূচি

মার্চ ২০, ২০২৬

মৌসুম সেরা টাইমিং করেও সেমিতে খেলা হল না ইমরানুরের

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT