চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে ৬ ফুটবলারকে অপহরণ করেছে জঙ্গিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৬ ফুটবলারকে জঙ্গিরা অপহরণ করেছে। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি সোমবার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। নিরাপত্তা বাহিনী অপহৃত ফুটবলারদের উদ্ধারে কাজ করছে।

স্থানীয় এক কর্মকর্তার তথ্যমতে, ১৭ থেকে ২০ বছর বর্ষী ফুটবলাররা গত শনিবার একটি টুর্নামেন্টে খেলতে যাওয়ার পথে বেলুচিস্তান প্রদেশের ডেরা বুগতি জেলার সুই শহরের গ্যাসফিল্ড অঞ্চলে অপহৃত হন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানিয়েছেন, তরুণ ফুটবলারদের ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড রয়েছে। টুর্নামেন্টে খেলতে যাওয়ার পথে তাদের গাড়ি বন্দুকের মুখে থামানো হয়। ১৬ খেলোয়াড়ের মধ্যে কয়েকজনকে বেছে বেছে করা হয় অপহরণ।

২০ বর্ষী খেলোয়াড় আমির হোসেনের বাবা জাকির হোসেন গণমাধ্যমে বলেছেন, ‘আমাদের পরিবার একেবারেই মুষড়ে পড়েছে। তাকে অপহরণের পর থেকে আমরা তার দিক থেকে কোনো সাড়া পাইনি। অপহরণকারীরা আমাদের সাথে যোগাযোগ করেনি। যদিও সে একজন ব্যতিক্রমী ফুটবলার। সে নির্দোষ। ফুটবল খেলা কোনো অপরাধ নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বিবৃতিতে বলেছেন, ‘অপহরণ যেখান থেকে হয়েছে সেই এলাকাটি পুরোপুরি ঘেরাও করা হয়েছে। জিম্মিদের উদ্ধারের জন্য সকল পন্থা ব্যবহার করা হচ্ছে।’

বুগতির অভিযোগ, অপহরণকারীরা বেলুচ রিপাবলিকান আর্মির অন্তর্গত একটি জঙ্গি গোষ্ঠী। তারা বেলুচিস্তানের বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে। বলেছেন, এটা খুবই গুরুতর বিষয় যে আমাদের ছয় শিশু সন্ত্রাসীদের জিম্মায় রয়েছে।

Reneta

এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘খেলোয়াড়রা বিচ্ছিন্নতাবাদীদের সাথে জড়িত ছিল। সম্প্রতি তারা নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল।’

বেলুচিস্তান প্রদেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও সেখানকার জনগণ দারিদ্রতার মাঝে বাস করে। দীর্ঘদিন ধরে বেলুচ জনগণ অভিযোগ করে আসছে, তারা প্রদেশের লাভের ন্যায্য অংশ পায় না। যার প্রেক্ষিতে এক ডজনেরও বেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্ম হয়েছে সেখানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবেলুচিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাদক নির্মূলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে চলছে তাজিয়া মিছিল

জুন ২৬, ২০২৬

মেসির ফাউল না দেয়া টেনে স্কটল্যান্ড ম্যাচের রেফারি নিয়ে ফিফায় চিঠি ব্রাজিলের

জুন ২৬, ২০২৬

নিত্যপণ্যের বাজারে স্বস্তির দেখা নেই

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT