চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘমেয়াদী নেতৃত্বে খেলোয়াড়রা মানসিক চাপ থেকে মুক্ত থাকবে: মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। নতুন এই নেতৃত্ব কাঠামোর প্রথম পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাধ্যমে। দীর্ঘমেয়াদী অধিনায়কত্ব এবং দলের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন মিরাজ।

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচের ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। তার আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ। সেখানে জানান দীর্ঘমেয়াদী নেতৃত্বে খেলোয়াড়রা মানসিক চাপ থেকে মুক্ত থাকবে।

বিশ্বকাপের মতো বড় আসরগুলোকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই মিরাজের মেয়াদ বাড়ানো হয়েছিল। নতুন নেতৃত্ব কাঠামো এখন থেকেই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ শুরু করবে। সেই পথচলার শুরুটা হতে চলেছে নিউজিল্যান্ড সিরিজ।

টাইগার অলরাউন্ডার বলেন, ‘দেখেন ২৭ সালের বিশ্বকাপ অবশ্যই একটা প্রক্রিয়ার ব্যাপার, লম্বা সময়ের ব্যাপার। ততোদিন পর্যন্ত যেতে গেলে কিন্তু আপনার প্রক্রিয়াটা চালিয়ে নিতে হবে এবং সিরিজ জ্ঞান খাটিয়ে ভালো খেলতে হবে।’

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আটের মধ্যে থাকতে হবে। স্বাগতিক হিসেবে সাউথ আফ্রিকা এমনিতেই আসরে খেলবে। প্রোটিয়ারা র‍্যাংকিংয়ে আটের মধ্যে থাকলে অবশ্য বাংলাদেশ আগামী বছরের ৩১ মার্চের মধ্যে নয় নম্বরে থাকলেও সরাসরি খেলবে বিশ্বকাপ। সামনের সিরিজগুলোতে টাইগারদের ভালো খেলার বিকল্প নেই।

সবশেষ দুই ওয়ানডে সিরিজ জেতার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন মিরাজ। তার ভাষ্য, ‘আপনি যদি দেখেন যে শেষ দুটা সিরিজ আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্রক্রিয়াটা ভালো ছিল। খেলোয়াড়রাও অনেক আত্মবিশ্বাসী। লম্বা সময়ের জন্য একজন ক্যাপ্টেন যদি থাকে একটা টিমকে খুব ভালো ভাবে বন্ডিং করতে পারে।’

Reneta

‘লম্বা সময়ের জন্য আমি বলি না যে কাউকেই দায়িত্ব দেয়া হোক। কারণ দিন শেষে তার জন্য অনেক কঠিন একটা দলীয় ঐক্য করাটা। তাই আমার কাছে মনে হয় এটা একটা ইতিবাচক দিক এবং আমি খুব ভালো মতো পরিকল্পনা করতে পারবো প্রত্যেকটা সিরিজ এবং কোন কন্ডিশনে আমরা খেলব এবং খেলোয়াড়রাও মানসিকভাবে মুক্ত থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজনিউজিল্যান্ডবাংলাদেশবিসিবিমিরপুরমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস, আহত অর্ধশতাধিক

আগস্ট ৪, ২০২৬

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT