চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচ শেষেও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমাররা

পেহেলগামে নিহতদের পরিবার ও সেনাদের জয় উৎসর্গ করল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে, ম্যাচ শেষে হাত মেলাননি পাকিস্তান ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার ও শিভম দুবে

এশিয়া কাপ টি-টুয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত। ম্যাচের ফলাফলকেও ছাপিয়ে গেছে খেলা শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সৌজন্যতামূলক হাত না মেলানোর বিষয়টি। এদিন টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘার সাথে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে হাত না মেলানোর কারণ ব্যাখ্যা করেছেন ভারত অধিনায়ক। জানিয়েছেন, পেহেলগাম হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেইসঙ্গে জয় উৎসর্গ করেছেন নিহতদের পরিবার ও ভারতীয় সেনাবাহিনীকে।

ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার ও শিভম দুবে। ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা সাজঘর থেকে নামেননি। অন্যদিকে পাকিস্তান দলভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অপেক্ষা করছিল মাঠে।

পরে পুরস্কার বিতরণী মঞ্চে হাত না মেলানোর কারণ জানান ভারত অধিনায়ক। বলেছেন, ‘কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভাল সুযোগ হয়তো পাব না। পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংহতি প্রকাশ করছি।’

পেহেলগামে হামলার প্রতিবাদে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারতীয় সশস্ত্র বাহিনী। তা স্মরণ করে সশস্ত্র বাহিনীকে জয় উৎসর্গ করলেন সূর্যকুমার। বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা এই জয়টি আমাদের সমস্ত সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা প্রচুর সাহসিকতা দেখিয়েছেন। আশা করি ভবিষ্যতেও তারা আমাদেরকে অনুপ্রাণিত করবে। যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই। কিছু কিছু বিষয় খেলোয়াড়ি মানসিকতার থেকেও বেশি হয়। আমরা পেহেলগামে হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি। ভারতের সাহসী সেনাবাহিনীর পাশেও রয়েছি।’

ভারত অধিনায়কের সুরেই কথা বলেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। খেলা শেষে তিনি বলেন, ‘দল হিসাবে পেহেলগামে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে থাকতে চেয়েছিলাম। সেটাই করে দেখিয়েছি। অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাদের নিয়ে আমরা গর্ববোধ করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৫পাকিস্তানপেহেলগামভারতলিড স্পোর্টসসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT