চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ জুন থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৮, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, মনে রাখবেন যে ২৫ তারিখে কোনো গাড়ি পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে না। ২৬ তারিখ সকাল ৬ টা থেকে টোল দিয়ে পদ্মা সেতুতে যান চলাচল করতে পারবে।

তিনি বলেন, আগের দিন কিছু সময়ের জন্য হয়তো খোলাও হতে পারে। সেটা এখনো নিশ্চিত না। পায়ে হেঁটে হয়তো যাতায়াত করতে পারবে, এটার জন্য সময়সীমা বেঁধে দেয়া হবে। সে চিন্তাভাবনা চলছে।

Banglabid

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনেক ঘটনা ঘটছে। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে অনেকে ষড়যন্ত্র করছে। এমনকি উদ্বোধনের দিন একটা ঘটনা ঘটানোর জন্য অনেকে কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করছে।

সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। যাতে শত্রু ভেতরে ঢুকে কোন ধরনের অন্তর্ঘাত করতে না পারে। এই কথাটা বলার জন্য বিশেষ করে আমি আপনাদের সামনে এসেছি। সবাই সেদিন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবেন।

বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন না করা প্রসঙ্গ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু হচ্ছে বাঙালি জাতিকে অপমান করার প্রতিশোধ।

Reneta

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান ও আব্দুর রহমান, কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আবদুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পানি সম্পাদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমসহ দক্ষিণ বঙ্গের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংসদ সদস্যগণ।

এর আগে সভায় পদ্মা সেতু উদ্বোধনের দিন নেতাকর্মীদের সাবধানে চলাফেরা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সংক্ষিপ্ত বার্তায় (এসএমএস) তিনি এ নির্দেশ দেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রধানমন্ত্রীর এ বার্তাটি পড়ে শোনান।

আগামী ২৫ জুন সকাল ১০টায় বহুল আকাঙ্খিত পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বেলা ১১টায় কাঁঠালবাড়ি প্রান্তে সমাবেশ করবে আওয়ামী লীগ। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও দিনব্যাপী সেখানে নানান আয়োজন থাকবে।

পদ্মা সেতু উদ্বোধনের দিন আওয়ামী লীগের এ সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছে এই দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরপদ্মা সেতুযান চলাচল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT