চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সীগঞ্জে পদ্মার আকস্মিক ভাঙ্গনে বিপর্যয়

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
২:২৯ অপরাহ্ন ১৩, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপার ও পাঁচগাঁও ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন

টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপার ও পাঁচগাঁও ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপার ও পাঁচগাঁও ইউনিয়নে পদ্মা নদীর আকস্মিক ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে প্রবল স্রোতে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে দিঘিরপার বাজারের ১০টি ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তা, পাকা ঘাটলা, ঘাটলাবাজারের সাপটিং গার্ডার এবং ফসলি জমি।

এখনো ভাঙনের ঝুঁকিতে রয়েছে বাজারের শতশত ব্যবসা প্রতিষ্ঠান। মুন্সীগঞ্জের অন্যতম এই হাটবাজারে প্রায় ২ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত, কারণ এখনও ভাঙনের তীব্রতা অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত থেকেই আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের তীব্রতা বাড়ার সাথে সাথে বুধবার (১৩ আগস্ট) সকালে আরও বিপর্যয় ঘটে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, যদি দ্রুত ব্যবস্থা নেয়া না হয়, তবে আরও বহু দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হতে পারে।

টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভাঙন কবলিত স্থানে দ্রুত এই কার্যক্রম শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আকস্মিক ভাঙ্গনপদ্মা নদীমুন্সিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা: ১০ দিন সময় বাড়ালেন ট্রাম্প

মার্চ ২৭, ২০২৬

১৮ মাস আইনী লড়াই শেষে অবশেষে নোয়েলিয়ার ইচ্ছামৃত্যু

মার্চ ২৭, ২০২৬

রোমাঞ্চের রাতে ইতালির সাথে যারা প্লে-অফ ফাইনালে

মার্চ ২৭, ২০২৬

ঢাকাসহ ৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

মার্চ ২৭, ২০২৬

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT