চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে অভিনন্দন কুয়েতের রাষ্ট্রদূতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৬, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূত সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত পদ্মা সেতু সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ কথা বলেন।

পদ্মা সেতু উদ্বোধনে বাংলাদেশের সকল মানুষ আনন্দিত হবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বেও ভূয়শী প্রশংসা করেন তিনি।

Banglabid

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক জোরদারে আন্তরিক প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

তিনি তাকে রাষ্ট্রদূতকে বলেন, তার সরকার বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে চাকরির সুযোগ সৃষ্টি, জমি ও ঘর প্রদান করা, যাতে প্রত্যেক নাগরিকের নিজস্ব ঘর থাকে।

কুয়েত সরকার বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত বরেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশ থেকে কুয়েতে আরো দক্ষ ও আধা-দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানান।

Reneta

রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে কুয়েতের প্রতি তার সরকারের সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতুপদ্মাসেতুপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ড টেস্টের আগে করোনা আক্রান্ত রোহিত

পরবর্তী

‘বেসিকেই’ সমস্যা বাংলাদেশের

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেসিকেই’ সমস্যা বাংলাদেশের

এমবাপে ফুটবল মাঠে সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের কাছে সবকিছুর আগে পিএসজি

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT