চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুইটারের মালিক হওয়া বেশ বিরক্তিকর: ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক
A A

টুইটার বস ইলন মাস্ক বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, টুইটারের মালিক হওয়া এবং টুইটার চালানো বেশ কষ্টকর। তবে এটি বিরক্তিকর ছিল না বরং রোলার কোস্টারের মত ছিল। এক সময় সঠিক ব্যক্তির সন্ধান পেলে তিনি কোম্পানিটি বিক্রি করে দিবেন বলে জানিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। টুইটারের কার্যালয়ে বিবিসিকে দেয়া এই সাক্ষাৎকার তিন মিলিয়নেরও বেশি মানুষ শুনেছে।

বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্স এর মালিক মাস্ক গেল অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন। টুইটার কেনার বিষয়ে তার কোনো অনুশোচনা আছে কিনা জানতে চাইলে মাস্ক বলেন, ব্যথার মাত্রা অত্যন্ত বেশি। এটা কোনো ধরণের পার্টি ছিল না। গত কয়েক মাস ধরে সত্যিই কঠিন পরিস্থিতি ছিল।

তিনি বলেন, সবকিছু এখন ভালভাবেই চলছে। তিনি এখনও মনে করেছেন যে টুইটার কেনার সিদ্ধান্তটি সঠিক ছিল।

বিবিসির টুইটার অ্যাকাউন্টে লেবেল যুক্ত করার সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে মাস্ক বলেন, এটি সরকারি অর্থায়নের একটি মিডিয়া। রাষ্ট্রীয় মিডিয়ার লেবেল যুক্ত হওয়া নিয়ে তাদের খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই ।

চলতি সপ্তাহের শুরুতে বিবিসি এই বিষয়ে কথা বলার জন্য টুইটারের সাথে যোগাযোগ করে যাতে বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা যায়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, বিবিসি স্বাধীন এবং সবসময়ই ছিল। আমরা ব্রিটিশ জনগণের অর্থায়নে পরিচালিত।

Reneta

এসময় টুইটারের আর্থিক বিষয়ে আলোচনা করতে গিয়ে মাস্ক বলেন, বেশিরভাগ বিজ্ঞাপনদাতারা ফিরে আসায় আমরা সুবিধাজনক অবস্থানে ফিরে এসেছি।

তিনি আরও বলেন, তিনি যখন ফার্মটি কিনেছিলেন তখন ৮০০০ কর্মী ছিল। তা থেকে কমিয়ে ১৫০০ করার কাজটি খুব একটা সহজ ছিল না। কোম্পানিটি কেনার পর থেকে অনেক প্রকৌশলীর বিদায় প্লাটফর্মের টিকে থাকা নিয়েও উদ্বেগ তৈরি করেছিল। তবে বর্তমানে সবকিছু ঠিক ভাবেই চলছে।

প্ল্যাটফর্মে ব্লু টিকগুলোর বিষয়ে মাস্ক বলেন,  আগামী সপ্তাহের শেষের দিকে যেসব অ্যাকাউন্ট ব্লু টিক রয়েছে তা সরিয়ে দেওয়া হবে।

মাস্ক বিবিসি সম্পর্কে বলেন, আসলে বিবিসির প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। এই সাক্ষাৎকারটি কিছু প্রশ্নের উত্তর জানার একটি ভাল সুযোগ তৈরি করেছে।

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাস্কের আনুমানিক ব্যক্তিগত সম্পদ প্রায় ১৯০ বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি করে তুলেছে।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইলন মাস্কটুইটারবিবিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই: কৃষি প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬

স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT