চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে নগরবাসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, ঢাকা
A A

মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল বুধবার ২ অক্টোবর বিকেল থেকে বৃষ্টি শুরু হয়, যা থেমে থেমে সারারাত চলে। এতে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

বৃহস্পতিবার ৩ অক্টোবর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এতে পানিতে ডুবে গেছে রাজধানীর বেশ কয়টি এলাকা। লালবাগ, বকশীবাজার, চাংখারপুল, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্সল্যাব, ধানমণ্ডি, কলাবাগান, কারওানবাজার, পান্থপথ, গ্রিনরোড, মালিবাগ, মগবাজার এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সকালে স্কুল, কলেজ , অফিস-আদালত যেতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঢাকায় গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ১২০ মিলিমিটার। কক্সবাজারে ১১৪ ও নোয়াখালীর মাইজদীতে ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তা কিন্তু লঘুচাপের প্রভাবে হচ্ছে না। আবহাওয়াবিদেরা বলছেন, এই বৃষ্টি হচ্ছে বায়ুস্তরের ওপরে ঘূর্ণিবাতাসের কারণে। তবে এটি লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবারও বৃষ্টি হতে পারে।

Reneta

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৃষ্টিভোগান্তিতে নগরবাসীরাজধানীতে জলাবদ্ধতা
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT