হামুন মোকাবেলায় বরিশালে সার্বিক প্রস্তুতি

বরিশালে হামুন মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে বরিশাল জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, বরিশাল জেলায় ৫৪১ টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুতির পাশাপাশি ৬১ মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক ৩২২ মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে, অসহায় দুর্গতদের তাৎক্ষণিক খাদ্য সরবরাহের জন্য ৭৭০ মেট্রিক টন চাল ও নগদ ৯ লক্ষ ৩৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মো. শহিদুল ইসলাম আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরিশাল অফিস ফায়ার সার্ভিস রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রস্তুত রয়েছে। প্রতিটি উপজেলা ও জেলা শহরে পর্যাপ্ত পরিমাণে অ্যাম্বুলেন্স-এর ব্যবস্থা করা হয়েছে। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের মজুদ রয়েছে।






