চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা, আহত ২৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা, আহত ২৫, ভিড় ও অগ্নিসংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সমাপনী দিনে প্রখ্যাত সংগীত শিল্পী জেমসের অনুষ্ঠানে হামলা করেছে বহিরাগতরা। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল চত্বরে জেমসের নগর বাউল ব্যান্ডের সংগীত পরিবেশনের কথা ছিল। হামলার কারণে কনসার্ট বাতিল করা হয়।

জানা গেছে, জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ায় ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। পরে জিলা স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে তারা সরে যেতে বাধ্য হয়।

Banglabid

এর পর রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা করেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠানটি বাতিল করা হলো।

বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, ‘জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমসের অনুষ্ঠানটি সফল করার জন্য আমাদের সব প্রস্তুতি ছিল, কিন্তু কেন কী কারণে কারা হামলা করলো তা বুঝতে পারলাম না। আমাদের জেলা স্কুলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে তাদের ইটের আঘাতে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি আমরা।’

Reneta

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, শপথবাক্য পাঠ এবং ব্যানার, ফেস্টুন, ঘোড়াগাড়িসহ সুসজ্জিত আনন্দ শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণের মধ্য দিয়ে শুরু হয় দুদিনব্যাপী ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি অনুষ্ঠানমালা।

শুক্রবার  রাতে র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নির্ধারিত ব্যান্ড সংগীত শিল্পী জেমসের পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হওয়ার কথা ছিল বর্ণাঢ্য এ আয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহত ২৫জেমসের কনসার্টহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

পরবর্তী

বক্সিংডে ম্যাচ জিতে সত্যিই ‘খুশি’ আমোরিম

পরবর্তী
আনন্দিত ব্যক্তির মুখ, হাত মিলিয়ে খুশি প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্সিংডে ম্যাচ জিতে সত্যিই ‘খুশি’ আমোরিম

ইংল্যান্ড ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় টেস্ট জিতেছে, খেলোয়াড়রা উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ বছর, ১৮ ম্যাচ পর অস্ট্রেলিয়ায় টেস্ট জিতলো ইংল্যান্ড

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT