চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নকে ফ্যাসিস্ট সরকার লুটেরাদের হাতে তুলে দিয়েছে: জামায়াত আমীর

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
৯:১৫ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
জনপ্রিয় ইসলামিক নেতা জনসভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের উন্নয়নকে ফ্যাসিস্ট সরকার লুটেরাদের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। দেশকে না গড়ে বিদেশের মাটিতে গড়ে তুললো বেগম পাড়া। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করলো। ২০১৪ সালের ভোট মানুষ প্রত্যাখ্যান করলো। ২০১৮ সালে করলো মিডনাইট ইলেকশন। ২৪ সালে এসে করল ডামি নির্বাচন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আমরা একটি সমাজ চাই, যে সমাজটা হবে দু:শাসন ও দুর্নীতিমুক্ত। এই দুইটা সামাজিক ক্যান্সার থাকবে না। দুঃশাসন-দুর্নীতি একটি আরেকটির গভীর বন্ধু, প্রেমের বন্ধু, প্রাণের বন্ধু। যেখানে দুঃশাসন, দুর্নীতি সেখানে নিশ্চিত। আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। একটি মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ, কায়েম না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রক্ত চক্ষুর পরোয়া করি না। আমরা পরোয়া করি আল্লাহ সুবহানাহু ওতায়ালার।

এদিকে, কেন্দ্রীয় আমিরের উপস্থিতিতে চুয়াডাঙ্গায় প্রথম বারের মতো খোলা মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। আ’লীগ সরকারের পতনের পর সম্মেলন অনুষ্ঠিত হওযায় নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উৎসব বিরাজ করছে। সম্মেলন স্থান জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে এসে কানায় কানায় ভরে যায়। এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

জেলা জামায়াতের আমির রুহুল আমিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চল প্রধান মো. মোবারক হোসাইন।

ট্যাগ: জনসমুদ্রজামায়াতের আমিরজামায়াতের কর্মী সম্মেলনফ্যাসিস্ট সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুর বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন

পরবর্তী

তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল

পরবর্তী
মির্জা ফখরুলের সংবাদ সম্মেলনে বক্তা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল

হাজারীবাগে চামড়া গুদামে অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজারীবাগে চামড়া গুদামে আগুন

সর্বশেষ

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT