চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ন ০৪, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মনুমেন্টালে কলম্বিয়ার বিপক্ষে আক্রমণাত্মক আর্জেন্টিনা

মনুমেন্টালে কলম্বিয়ার বিপক্ষে আক্রমণাত্মক আর্জেন্টিনা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ ৬ দেশের ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। সংস্থাটির শৃঙ্খলা কমিটি বিবৃতিতে বলেছে, দেশগুলো বর্ণবাদী আচরণ ও বৈষম্যের কারণে অভিযুক্ত হয়েছে। তবে মামলার কোন বিবরণ দেয়া হয়নি। দেশগুলো হচ্ছে- আলবেনিয়া, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা।

গত জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে বুয়েন্স আয়ার্সে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে আর্জেন্টিনা দলের বিপক্ষে। এজন্য বিশ্বচ্যাম্পিয়নদের জরিমানা করেছে ফিফা। জরিমানার পরিমাণ দেড় লাখ ডলার। সেদিন ১-১ ড্রতে শেষ হয় ম্যাচ।

সেদিন ম্যাচে মারাত্মক ট্যাকলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টিনা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ হাজার ডলার জরিমানা গুণতে হচ্ছে তাকে।

ফিফার জরিমানার বড় অঙ্কটা পড়েছে আলবেনিয়ান ফুটবল ফেডারেশনের কাঁধে। সার্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৭ জুন জাতীয় সঙ্গীত অবমাননায় বিতর্কিত বার্তার জন্য দুই লাখ ডলার জরিমানা করা হয়েছে তাদের। ম্যাচে রাজনৈতিক অস্থিরতাও ছড়িয়ে পড়ে।

ভক্তদের বর্ণবাদী আচরণের জন্য চিলি ফেডারেশনকে ১ লাখ ৪৩ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। একই অভিযোগে কলম্বিয়াকে জরিমানা করা হয়েছে ৭০ হাজার ডলার। সার্বিয়াকে জরিমানা গুণতে হচ্ছে ৬২ হাজার ডলার। বসনিয়া-হার্জেগোভিনাকে করা জরিমানা সবচেয়ে কম, ২৬ হাজার ডলার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলবেনিয়াকলম্বিয়াচিলিফিফাবসনিয়া-হার্জেগোভিনালিড স্পোর্টসসার্বিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT