চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভ, শাহরুখ, সালমানদের সঙ্গে কাজ করতে চান স্মিথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ন ১৩, জানুয়ারি ২০২৬
অন্যান্য, বিনোদন
A A

বলিউডে কাজ পেতে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা ও র‍্যাপার উইল স্মিথ। বলিউডে কাজের জন্য তিনি নাকি এরই মধ্যে অমিতাভ বচ্চন, শাহরুখ ও সালমানের মতো তারকাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন।

কলকাতার সংবাদ মাধ্যম এইসময়-এর অনলাইন সংস্করণে বলা হয়েছে, সম্প্রতি ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর দুবাই প্রিমিয়ার উপলক্ষে সংযুক্ত আরব আমিরশাহীতে যান অস্কারজয়ী শিল্পী স্মিথ। সেখানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের মুখে এই ইচ্ছার কথা জানান স্মিথ।

বলিউডে কাজ করার আগ্রহের কথা জানিয়ে স্মিথ বলেন, বলিউডে অভিষেক হলে সহশিল্পী হিসেবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান কিংবা সালমান খানের মতো তারকাদের সঙ্গেই কাজ করতে চাই।

এই হলিউড অভিনেতার কথা, বর্তমানে বহু ভারতীয় শিল্পী হলিউডে দাপিয়ে কাজ করছেন, কিন্তু পশ্চিমি বিনোদন জগতের শিল্পীরা এখনও বলিউডে সেভাবে জায়গা করে নিতে পারেননি। স্মিথ বলেন, “আমি সালমানের সঙ্গে কথা বলেছিলাম। কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছিল।

স্মিথের বক্তব্য, এরপর বিগ বি-র সঙ্গে একটা প্রজেক্ট করার চেষ্টাও করছিলাম। অমিতাভ বচ্চন আমাকে বলেছিলেন, আমি ‘বিগ ডব্লিউ’ হতে পারি। তখন আমরা ঠিক করেছিলাম, এই উপাধিটা একসঙ্গে ভাগ করে নেব। গত কয়েক বছরে অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনোটাই বাস্তবায়িত হয়নি।

শাহরুখ খানের সঙ্গে যোগাযোগের কথাও উল্লেখ করে স্মিথ বলেন, “আমি চাই, এবার শাহরুখ আমাকে কোনো একটা প্রজেক্টে সুযোগ দিক।”

Reneta

এদিকে, পুরুষ সহশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল বলিউড তারকা উইল স্মিথের বিরুদ্ধে। বছরের শুরুতেই যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তার। মামলাও দায়ের হয়েছে স্মিথের বিরুদ্ধে। এর মাঝেই বলিউডে কাজ খুঁজছেন তারকা।

তাহলে কি খুব শিগগিরিই বলিউডে নাম লেখাতে চলেছেন হলিউডের এই নামজাদা অভিনেতা? সেটা দেখতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইল স্মিথলিড বিনোদনশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দিন ও পরের দিনের মেট্রোরেল চলাচলের সময়সূচি

মার্চ ২০, ২০২৬

মৌসুম সেরা টাইমিং করেও সেমিতে খেলা হল না ইমরানুরের

মার্চ ২০, ২০২৬

ঈদকে ঘিরে সারাদেশে ‘ডিজিটাল নিরাপত্তা বলয়’

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ডোনাল্ড ট্রাম্প

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT