চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে যে সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
নির্মম বাস্তবতা দেখাচ্ছে সিনেমার নারী চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার একটি দৃশ্যে

আসন্ন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়ন পেল লীসা গাজী পরিচালিত চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ‘অস্কার বাংলাদেশ কমিটি’।

এর আগে বাংলাদেশ থেকে মোট পাঁচটি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য জমা পড়ে— মাকসুদ হোসাইনের সাবা, আকরাম খানের নকশিকাঁথার জমিন, শঙ্খ দাশগুপ্তের প্রিয় মালতী, মনজুরুল ইসলাম মেঘের ময়না এবং লীসা গাজীর বাড়ির নাম শাহানা।

Banglabid

সবগুলো চলচ্চিত্র পর্যালোচনার পর শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে মনোনয়ন পেল বাড়ির নাম শাহানা। ছবিটি প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি জহিরুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সাজ্জাদ শরীফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, চলচ্চিত্র প্রযোজক শাহরিন আক্তার সুমি, চলচ্চিত্র পরিচালক শাহীন দিল-রিয়াজ ও চলচ্চিত্র শিক্ষক এস এম ইমরান হোসেন।

৯৮তম অস্কার অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ ২০২৬, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। এর আগে ২২ জানুয়ারি ২০২৬ প্রকাশিত হবে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের শর্টলিস্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারবাড়ির নাম শাহানালিড বিনোদনসাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT