বাংলাদেশ

বিসিএস উইমেন নেটওয়ার্ক’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা

বিসিএস উইমেন নেটওয়ার্কের নারী দিবস আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস উইমেন নেটওয়ার্কের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা, যেখানে বক্তারা নারী অধিকার ও সমতার উপর আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক নারী দিবস- ২০২৩ উপলক্ষে ‘বিসিএস উইমেন নেটওয়ার্ক’ আয়োজন করেছে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলা। সোমবার ১৩ মার্চ রাজধানীর বিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ও বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান।

আলোচনা সভা শেষে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিসের নারী কর্মকর্তাবৃন্দের লেখা প্রকাশিত বই নিয়ে একটি সমৃদ্ধ বইমেলা।

২০১০ সাল থেকে বিসিসেস উইমেন নেটওয়ার্কের পথচলা শুরু। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় এবং ইউএনডিপি’র আওতাধীন সিভিল সার্ভিস চেঞ্জ ম্যানেজমেন্ট প্রোগামের সহযোগিতায় প্রতিষ্ঠার পর ২০১৩ সালে এটি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন লাভ করে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিএস এর ২৮টি ক্যাডারের নারী কর্মকর্তাদের এই প্ল্যাটফর্ম সকল ক্যাডারের নারী কর্মকর্তাদের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে।

বিসিএস উইমেন নেটওয়ার্কের বর্তমান সদস্য সংখ্যা ২৬টি ক্যাডারের প্রায় ১৪০০০ নারী কর্মকর্তা। বর্তমান ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে ১৯টি ক্যাডারের প্রতিনিধিত্ব রয়েছে। বাকি ক্যাডারের সদস্যরা বিভিন্ন উপকমিটিতে অন্তর্ভুক্ত হয়ে তাদের ভূমিকা রাখছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…