চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্ভার্ডের প্রাক্তন মর্গ ব্যবস্থাপকের ৮ বছরের কারাদণ্ড

মানব অঙ্গপ্রত্যঙ্গ চুরির অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: আল জাজিরা থেকে সংগৃহীত

ছবি: আল জাজিরা থেকে সংগৃহীত

হার্ভার্ড মেডিকেল স্কুল চিকিৎসা গবেষণার জন্য দান করা মৃতদেহ থেকে বিভিন্ন অঙ্গ চুরি এবং বিক্রির অভিযোগে মর্গের প্রাক্তন ব্যবস্থাপক সেড্রিক লজকে (৫৮) আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার ১৭ ডিসেম্বর সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর পেনসিলভানিয়ার একজন মার্কিন জেলা বিচারক সেড্রিক লজকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৩ সালে এ অভিযোগে  গ্রেপ্তার হওয়ার আগে দুই দশকেরও বেশি সময় ধরে তিনি মর্গ পরিচালনা করেন।

আদালতে দায়ের করা মামলায় প্রসিকিউটররা লিখেছেন, “এর ফলে তিনি মৃতদেহ দান করা অসংখ্য পরিবারের সদস্যদের গভীর মানসিক ক্ষতি করেছেন।”

রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরি করা জিনিসপত্র পরিবহনের জন্য লজ গত মে মাসে দোষী সাব্যস্ত হন। প্রসিকিউটররা বলেন, তিনি মর্গের মৃতদেহ থেকে মাথা, মুখ, মস্তিষ্ক, ত্বক এবং হাত নিউ হ্যাম্পশায়ারের গফস্টাউনে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তারপর বেশ কয়েকজন ব্যক্তির কাছে সেগুলো বিক্রি করেছিলেন।

লজের স্ত্রী ডেনিসও চুরি যাওয়া অঙ্গ এবং প্রত্যঙ্গ পেনসিলভানিয়ার দুই ব্যক্তি সহ বেশ কয়েকজন ব্যক্তির কাছে বিক্রি করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। এর জন্য তাকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অঙ্গ প্রত্যঙ্গগুলো কেনার পর ওই ব্যক্তিরা সেগুলোর বেশিরভাগই পুনরায় বিক্রি করে দেন।

Reneta

পেনসিলভানিয়ার উইলিয়ামসপোর্টে জেলা বিচারক ম্যাথিউ ব্রানকে প্রসিকিউটররা লজকে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এটি এই অপরাধের সর্বোচ্চ সাজা।

লজের আইনজীবী প্যাট্রিক কেসি বিচারকের কাছে “তার কর্মকাণ্ড মৃত ব্যক্তিদের এবং তাদের শোকাহত পরিবারের উভয়ের যে ক্ষতি করেছে তা স্বীকার করেন।”

লজের সাজা সম্পর্কে হার্ভার্ড মেডিকেল স্কুল এখনও কোন মন্তব্য করেনি। তবে পূর্বে তার কর্মকাণ্ডকে “ঘৃণ্য” বলে অভিহিত করে। তারা এটিকে হার্ভার্ডের শারীরবৃত্তীয় দাতা ও তাদের প্রিয়জনদের প্রত্যাশা এবং প্রাপ্য মান ও মূল্যবোধের সাথে অসঙ্গতিপূর্ণ বলেও অভিহিত করেছেন।

গত অক্টোবরে, হার্ভার্ড মেডিকেল স্কুলের চিকিৎসা গবেষণার জন্য প্রিয়জনের দেহ দান করেছেন, এমন পরিবারের সদস্যরা অঙ্গ প্রত্যঙ্গ চুরির বিষয়ে মামলা করতে পারবেন বলে মার্কিন আদালত রায় দিয়েছেন।

মার্কিন আদালতের প্রধান বিচারপতি স্কট এল কাফকার মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির এই ঘটনাটিকে “কয়েক বছরের একটি জঘন্য পরিকল্পনা” হিসাবে উল্লেখ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮ বছরের কারাদণ্ডহার্ভার্ডের প্রাক্তন মর্গ ব্যবস্থাপক
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT