আদালত

রিকশাচালক আমির হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

বিচারক মহিলার ছবি, বিচার প্রক্রিয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারক মহিলার ছবি, তিনি আদালত কক্ষে বিচার প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রামপুরাতে রিকশাচালক আমির হোসেনে হত্যা ঘটনায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমি আক্তারের আদালতে নিহতের স্ত্রী আননী মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান পলাশ, এবিএম সিদ্দিক।

গত ২৪ জুলাই বিটিভি ভবনের সামনে উপরোক্ত আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা আমীর হোসেনকে গুলি করে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বিষয়:আমির হোসেন মামলার তদন্তের নির্দেশ শেখ হাসিনা হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…