চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শঙ্কা কাটলো হল নিয়ে, বাকিটা দর্শকের উপর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৩
বিনোদন
A A

নতুন সিনেমা নিয়ে আসছেন বাংলাদেশের প্রথম স্পোর্টস নির্ভর ছবি ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান। স্বাধীনতার মাসের প্রথম শুক্রবারেই (৩ মার্চ) মুক্তি পাচ্ছে ছবিটি। নাম ‘ওরা ৭ জন’। নির্মাণের পাশাপাশি সিনেমাটির গল্পও তার।

ছবিটি নিয়ে দীর্ঘদিন ধরেই রীতিমত দৌড়াচ্ছেন নির্মাতা ও তার টিম। প্রচারণাতেও রাখেননি কমতি। ছবিটির খবর তরুণ প্রজন্মের কানে পৌঁছে দিতে ছুটে গেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু মুক্তির ঠিক আগে হল সংকটে পড়েন খিজির। ‘পাঠান’ মুক্তির আভাসে হল মালিকরা প্রথমে খুব একটা আগ্রহী ছিলেন না ছবিটি নিয়ে। সেখানেও নিজের অবস্থান থেকে সর্বোচ্চ লড়াই চালু রাখেন এই নির্মাতা।

হাল ছাড়েননি। দেশের সিনেমাকে উপেক্ষা করে ভিনদেশি সিনেমাকে জায়গা করে দেয়ার পাঁয়তারা নিয়ে প্রতিবাদ করেন নির্মাতা খিজির হায়াত। রাস্তায় নামেন। এমনকি প্রধানমন্ত্রীর উদ্দেশে নিজের অবস্থান জানিয়ে খোলা ভিডিও বার্তাও প্রকাশ করেন খিজির।

অবশেষে ‘ওরা ৭ জন’ দেশের ২৬টি প্রেক্ষাগৃহ নিশ্চিত করেছে। এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে বৃহস্পতিবার দুপুরে নির্মাতা বলেন,‘বহু ঝড়ঝাপ্টার পর এই সংখ্যা। আশা করি আরও দুয়েকটি প্রেক্ষাগৃহ বাড়বে।’

খিজির বলেন, ‘এখন মানুষ কাল থেকে হলে আসলেই হয়। এটাতো আর আমার হাতে নাই। দেখানোর রাস্তা তৈরী করে দিয়েছি, এখন দর্শক হলে আসবে কিনা সেটা একান্তই তাদের উপরে। তবে আমি আশা রাখি, ‘ওরা ৭ জন’ হলে এসে দেখতে দর্শক তাগিদ অনুভব করবেন।’

‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

Reneta

এবারই প্রথম নয়, মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বরাবরই কাজের আগ্রহ প্রকাশ করেছেন খিজির হায়াত। বহুল আলোচিত সিনেমা ‘জাগো’ নির্মাণের আগেও খিজির স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করেছিলেন।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি খুব বেশি পরিচিতি পায়নি। যদিও স্বাধীন বাংলাদেশের সাত বীরশ্রেষ্ঠের অন্যতম বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত এটিই একমাত্র চলচ্চিত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্তেখাব দিনারইমতিয়াজ বর্ষণওরা ৭ জনখিজির হায়াত খাননাফিস আহমেদলিড বিনোদনশুক্রবারসজীবসাইফ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT