চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরোধী রাজনৈতিক দলগুলো চোখ থাকতেও অন্ধ: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১:১৭ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিরোধী রাজনৈতিক দলগুলোকে চোখ থাকতেও অন্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের চোখের চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন।

তিনি বলেছেন, এত উন্নয়নের পরও তারা সরকারের উন্নয়ন দেখতে পায় না।

শনিবার চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের নির্মাণ কাজের সমাপ্তি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী আবারও সবাইকে বিদ্যুৎ, পানি ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে বলেন।

তিনি জানান, এই টানেল চালু হলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, গতিশীল হবে অর্থনীতি।

শেখ হাসিনা বলেন, অনেকেই সরকারের উন্নয়ন দেখতে পায় না, কারণ তারা উন্নয়ন করতে জানে না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ৯৪ শতাংশের বেশি কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আগামী জানুয়ারিতে টানেলটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে প্রথম কোন যোগাযোগ ব্যবস্থা হতে যাচ্ছে। এটি চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমি প্রান্ত থেকে শুরু হয়ে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং আনোয়ারায় কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড কারখানার মধ্যে নদীর তলদেশ দিয়ে সংযোগ ঘটাবে।

এই টানেল দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে, জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে অবদান রাখবে আর দক্ষিণাঞ্চলের সড়ক নেটওয়ার্কে আনবে বৈপ্লবিক পরিবর্তন।

ট্যাগ: কর্ণফুলী নদীবঙ্গবন্ধু টানেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট

পরবর্তী

‘কখনও কারো ক্ষতি কামনা করি না’

পরবর্তী
নাইজেরিয়ার ফুটবল খেলোয়াড় মাঠে চোট পেয়ে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কখনও কারো ক্ষতি কামনা করি না’

সালমান এফ রহমান বসে আছেন, পেছনে আধুনিক অফিস পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলার সংকট জানুয়ারিতে কেটে যাবে: সালমান এফ রহমান

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT