বিনোদন

শুক্রবার চ্যানেল আইয়ে ‘অপারেশন সুন্দরবন’

ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় তারকাবহুল ‘অপারেশন সুন্দরবন’

পুলিশ কর্মকর্তা ও অভিনেত্রী একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুলিশ কর্মকর্তা ও একজন অভিনেত্রী একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, পুলিশ ইউনিফর্মে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরাবরের মতো ঈদুল আযহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

তারই ধারাবাহিকতায় ঈদের দ্বিতীয় দিন (৩০ জুন) থাকছে গেল বছর মুক্তি পাওয়া দীপংকর দীপন পরিচালিত বহুল আলোচিত ছবি ‘অপারেশন সুন্দরবন’ এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। তারকাবহুল এই সিনেমাটি দর্শক ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন।

‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি.। র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল মিডিয়ার তত্বাবধানে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন চলচ্চিত্রটি নির্মাণে সহায়তা প্রদান করেছে।

ছবিটি নিয়ে পরিচালক দীপংকর দীপন আগেই বলেছেন, ছবিটি বানানোর আগে রীতিমত গবেষণা করেছি; চলচ্চিত্রটি কী রকম হতে পারে, জলদস্যু থেকে শুরু করে নানা বিষয়গুলো কীভাবে আসতে পারে! সুন্দরবনের গল্প একটি মহাকাব্যিক আখ্যানের মতো। নানা অ্যাঙ্গেল যুক্ত হয়েছে এখানে। জলদস্যুদের অ্যাঙ্গেল, মাছ ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, ট্রলার ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, অস্ত্র ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, এই অঞ্চলের বাঘ গবেষণাকারীদের অ্যাঙ্গেল এবং ভিক্টিম হিসেবে প্রান্তিক জনগোষ্ঠির অ্যাঙ্গেল। শুধু তাই নয়, আমাদের গবেষণায় এমন একটি বিষয়ের কথা উঠে এসেছে যা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি।

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, মনোজ প্রামানিক , দীপু ইমাম, এহসানুর রহমান প্রমুখ।

বিষয়:অপারেশন সুন্দরবন অভিনয় এহসানুর রহমান জিয়াউল রোশান তাসকিন রহমান দীপংকর দীপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…