চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাওয়া’ মুক্তির দিনে আসছে ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২২
বিনোদন
A A

বাংলা সিনেমায় জোয়ার বইছে! ঈদের ছবি ‘পরাণ’ নিয়ে দর্শকের হিড়িকের মধ্যেই শুক্রবার (২৯ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’। তারকাবহুল এই সিনেমাটির মুক্তির দিনেই আসছে আরেক প্রতীক্ষিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেলার!

মঙ্গলবার দুপুরে র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৫টায় বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজারে দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেলার উন্মোচন হবে।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি. থেকে আরও জানানো হয়, ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

Banglabid

জানানো হয়, লাবনী বিচে আয়োজনটি হবে। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার অভিনয়শিল্পী রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, দর্শণা, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হবেন। অনুষ্ঠানে তারা সিনেমার গানের সঙ্গে লাইভ পারফর্ম করবেন।

এছাড়া অনুষ্ঠানের আগে এই তারকারা কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে, হোটেল রেস্তোরাঁ ও সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ‘অপারেশন সুন্দরবন’র প্রচারণায় অংশ নেবেন বলেও সংবাদ বিবৃতিতে জানানো হয়।

এর আগে ‘অপারেশন সুন্দরবন’ এর টিজার মুক্তির পর রীতিমত শোরগোল পড়ে যায়। দর্শকের আগ্রহ জাগানিয়া এই সিনেমাটি শিগগির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেটরঅপারেশন সুন্দরবনটিজারট্রেলারদীপংকর দীপননুসরাত ফারিয়ামনোজ প্রামাণিকরাইসুল ইসলাম আসাদরিয়াজরোশানলিড বিনোদনসিনেমাসিয়ামহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT