চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত: ডিবি প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
ডিবি প্রধানের সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল এবং সানজিদুল ইসলাম ইমনদের মত শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। 

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

এসময় গত কয়েক মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি জানান, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম।

Banglabid

শীর্ষ সন্ত্রাসীরা কোথায়? তাদের কি অবস্থান আপনার নিশ্চিত নন? জানতে চাইলে রেজাউল করিম বলেন: আমরা এখনো তাদের অবস্থান প্রেস করতে পারিনি। তবে আমাদের শতভাগ চেষ্টা চলছে। পেলেই গ্রেপ্তার করবো। আমরা সক্রিয় আছি।

আজকের ব্রিফিংয়ের ৫টি ঘটনার ৪ টিই ছিনতাই সংক্রান্ত। তাহলে কি এটাই প্রমাণ করে যে, পুলিশের যে নিরাপত্তা বলয় তা বিঘ্নিত হচ্ছে? নগরবাসীর নিরাপত্তা দিতে কি পুলিশ ব্যর্থ? জানতে চাইলে ডিবি প্রধান বলেন: ঢাকা মহানগরীসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও স্বাভাবিক রাখা নিয়ে কাজ করছি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করা দরকার পুলিশ তা করছে। ছিনতাইকারীরা আইনশৃঙ্খলা বিঘ্ন করছে। তাদের যে ছিনতাই প্রচেষ্টা তা রোধ ও গ্রেপ্তারে ডিবির সবগুলো ইউনিটসহ স্পেশাল টিমগুলো কাজ করছে। আশা করছি খুব শিগগিরই সুফল পাবে নগরবাসী।

স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬

ডিবি প্রধান বলেন, গত ২৭ নভেম্বর রাজধানীর কোতয়ালী থানাধীন কোর্ট বিল্ডিং এর সামনে থেকে এক কেজি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ৯২৮ গ্রাম স্বর্ণ উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

Reneta

গ্রেপ্তাররা হলেন বিধান চন্দ্র বিশ্বাস, সবুজ হাওলাদার, আল আমিন খান, তরিকুল ইসলাম, শফিকুল রহমান চুন্নু ও আজিম উদ্দিন। সেসময় তাদের হেফাজত হতে ছিনতাই হওয়া ৯২৮ গ্রাম স্বর্ণ, বিভিন্ন মডেলের চারটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।

পুলিশের এই অতিরিক্ত কমিশনার বলেন, গত বুধবার ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ জানুয়ারি) পটুয়াখালী জেলার বাউফল ও রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

২৯ জানুয়ারি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের মূল হোতা বিধান বিশ্বাসকে লুণ্ঠিত ৫৮০ গ্রাম স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়। বিধান বিশ্বাসের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ জানুয়ারি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ সরকার, তরিকুল ইসলাম ও আজিম নামক অপর তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৩৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি বলেন, কালিপদ নামের এক ব্যক্তি স্বর্ণ সরবরাহ করার সংবাদটি মূল ছিনতাইকারী চক্রের কাছে দেয়। পরে ছিনতাইকারী চক্রের সদস্যগণ ঘটনাস্থলে একত্রিত হয়ে রাজীব দাসকে আঘাত করে তার কাছে থাকা স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায়।

গত ২৭ নভেম্বর কোতয়ালী থানাধীন তাঁতি বাজারের জনৈক স্বর্ণ ব্যবসায়ী প্রদেশ বাবুর স্বর্ণের দোকান থেকে তার কর্মচারি রাজীব দাস বিক্রিত এক কেজি স্বর্ণ সরবরাহ করার জন্য রওনা দেয়। রাজিব দাস রাত ০৯:৩০ ঘটিকায় দায়রা আদালত ভবনের সামনে পৌঁছলে এক দল দুষ্কৃতকারী তার পথ রোধ করে তার কাছে থাকা স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়। সে সময় ছিনতাইকারীদের আঘাতে রাজীব দাস আহত হয়। এ ঘটনায় পরদিন ২৮ নভেম্বর রাজীব দাস বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

৭ মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর রামপুরা এলাকা থেকে সাতটি মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী মো. শামীম হোসেনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। সেসময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি  অত্যাধুনিক সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

তিনি বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় রামপুরা রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। শামীম উত্তরা ও গাজীপুর এলাকার চুরি ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানায় ছিনতাই ও ডাকাতি প্রস্তুতির ঘটনায় সাতটি মামলা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার অভিযানডিবি প্রধান রেজাউল করিম মল্লিকশীর্ষ সন্ত্রাসীসংবাদ সম্মেলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়েত-বাংলাদেশ সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পরবর্তী

বই প্রকাশের আগে পান্ডুলিপি যাচাইয়ের সংবাদ বিষয়ে যা বলছে ডিএমপি

পরবর্তী
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বই প্রকাশের আগে পান্ডুলিপি যাচাইয়ের সংবাদ বিষয়ে যা বলছে ডিএমপি

আদালত প্রাঙ্গণে একজন ব্যক্তিকে পুলিশ escort করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিনতাইয়ের উদ্দেশ্যে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত, পরে হত্যা

সর্বশেষ

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT