চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওপেক প্লাসের উৎপাদন কমানোর সিদ্ধান্তে তেলের বাজারে অস্থিতিশীলতার আশঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
OPEC নেতারা তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের আপত্তির পরও শীর্ষ তেল উৎপাদনকারীদের জোট ওপেক প্লাস দৈনিক উৎপাদন কমানোয় বাড়তে পারে জ্বালানি তেলের দাম। বিশ্লেষকরা বলছেন, তেলের বাজারের দখল বজায় রাখতে ওপেক প্লাসের এই সিদ্ধান্ত।

বৈশ্বিক মন্দার আশঙ্কায় তেলের দাম কমার যে প্রবণতা দেখা দিয়েছিলো তা পাল্টে এখন উল্টো তেলের দাম বাড়বে বলেও মনে করা হচ্ছে। ওপেক প্লাসের এই ঘোষণার মধ্যেই অপরিশোধিত তেলের জন্য স্বল্পমেয়াদী চুক্তি করতে নতুন উৎস খুঁজছে ভারত।

শীর্ষ তেল উৎপাদনকারীদের জোট ওপেক প্লাস বুধবার অস্ট্রিয়ার ভিয়েনায় বৈঠকে সিদ্ধান্ত নেয়, দৈনিক তেলের উৎপাদন ২০ লাখ ব্যারেল কমিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্তে প্রথম থেকেই আপত্তি ছিলো যুক্তরাষ্ট্রের। হোয়াইট হাউস হতাশা জানিয়ে বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে তেলের দাম ও সরবরাহে স্থিতিশীলতা ধরে রাখা জরুরি ছিল।

Banglabid

যুক্তরাষ্ট্র বলছে, এই সিদ্ধান্তে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে ভয়ানক প্রভাব পড়বে। ওপেকের তেল উৎপাদনের সিদ্ধােিন্ত সমর্থন দিয়েছে সৌদি আরব। তবে বন্ধুরাষ্ট্রের এই ভূমিকায় যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ কি না সে প্রশ্ন এড়িয়ে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাসের এই সিদ্ধান্তে সবচেয়ে লাভবান হবে রাশিয়া ও ভ্লাদিমির পুতিন। ১২০ ডলার ব্যারেল থেকে জ্বালনি তেলের দাম ৩ মাস আগে কমে ৯০ ডলার হয়েছিলো। ওপেক প্লাসের ঘোষণায় সেটা বেড়ে ৯৩ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রেও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। তাই মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, ক্ষতিগ্রস্ত হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অপরিশোধিত জ্বালানি তেল কেনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চুক্তির পরিবর্তে নির্দিষ্ট মেয়াদের চুক্তির দিকে ঝুঁকেছে ভারত। এজন্য যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মতো দেশের সাথে চুক্তি করতে আগ্রহী দিল্লি। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই অবস্থান আর সব কিছু ছাপিয়ে যে বার্তা দিচ্ছে তা হলো, হয়তো অস্থিতিশীল জ্বালানি বাজারের দিকে ঝুঁকছে বিশ্ব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

`গাইবান্ধা নির্বাচনে ইসির নিয়ন্ত্রণ নেই’

পরবর্তী

কারণটা খুঁজে পেয়েছেন আনচেলত্তি

পরবর্তী
রিয়াল মাদ্রিদ ফুটবল দল খেলোয়াড়রা গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কারণটা খুঁজে পেয়েছেন আনচেলত্তি

বাংলাদেশ পুলিশ সদস্যরা প্যারেডে প্রস্তুত, নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের ডে কেয়ার সেন্টারে এলোপাথারি গুলি: নিহত ২৮

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT