শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইন ব্যাংকিং কার্যক্রম চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য অনলাইন ব্যাংকিং সুবিধা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অনলাইন ব্যাংকিং সুবিধা গ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হলো অনলাইন ব্যাংকিং কার্যক্রম।

সোমবার ১৮ নভেম্বর চবির ৫৯তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অনলাইন ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান। সেখানে আরও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক হাটহাজারী শাখার ম্যানেজার যাদব চন্দ্র দাসসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষের অন্যান্য ব্যক্তিবর্গ।

এই ওয়েবসাইটে (https://billpay.sonalibank.com.bd/) গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অপশন সিলেক্ট করে ব্যাংক হিসাব, কার্ড ও মোবাইল ব্যাংকিং গেটওয়ে ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের যাবতীয় ফি পরিশোধ করতে পারবে।

বিষয়:অনলাইন ব্যাংকিংচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রতিবেদক

অনিন্দিতা সরকার প্রথা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…