প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন: ভোট দিতে কে আসবে, কে আসবে না- সেটা আমি জানি না। চলমান সংকট নিয়ে ভাবার বিষয় ইসির নয়।
রোববার ৭ জানুয়ারি শান্তিনগর হাবীবুল্লাহ্ বাহার কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি।
কাজী হাবিবুল আউয়াল বলেন: চলমান সংকটের বিষয়ে দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। এটা ইসির দেখার বিষয় না। আমি আমার নিজের ভোট প্রয়োগ করেছি।
তবে ভোটের স্বচ্ছতা তুলে ধরতে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান সিইসি।







