ঢাকা ড্রিমল্যান্ড ওভারসিজ নামে একটি প্রতারক প্রতিষ্ঠান বিভিন্ন কারখানা ও ক্যান্টনমেন্টে কাজ দেওয়ার কথা বলে তরুণদের পাঠাচ্ছে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। যেখানে প্রাণ হারাচ্ছে অনেকে। শুধু একটি এজেন্সির পাঠানো ১০ তরুণের মধ্যে আটজন যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে অনেকের কোনো খোঁজ মিলছে না। এরই মধ্যে নাটোরের দুই তরুনকেও নেয়া হয় রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। যার মধ্যে একজনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়।






