চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, হবিগঞ্জ
A A

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজারে ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসাপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি দোকান ভাঙচুর-লুটপাট করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়,  জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র আজমিরীগঞ্জের কাকাইছেও এলাকায় বিএনপি নেতা আল কুরআন সওদাগর ও তার ভাই যুবদল নেতা কুহিন সওদাগরের সাথে একই এলাকার বাসিন্দা বিএনপির অপর গ্রুপের কর্মী হান্নান মিয়া, হুমায়ূন গংদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

গতকাল সোমবার ৮ ডিসেম্বর হান্নান, হুমায়ূন গ্রুপের নেতাকর্মীরা বিএনপি নেতা আল কুরআন সওদাগর ও তার ভাই যুবদল নেতা কুহিন সওদাগরের বাবার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন। ওই ফেসবুক স্ট্যাটাস দেখে আল কুরআন সওদাগর এ ব্যাপারে হুমায়ূনকে জিজ্ঞেস করলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হুমায়ুনের পক্ষের লোকজন আল কুরআন সওদাগরের ওপর হামলা চালায়।

সন্ধ্যায় তারা আবারও আল কুরআন সওদাগরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাট করে। পরে এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার সকালে এ নিয়ে আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাসেল মিয়া নামের এক যুবক ঘটনাস্থলে মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Reneta

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি তদন্ত আকবর হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রতিনিধি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমিরীগঞ্জকাকাইলছেও বাজারফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষবিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন বার্তা

জুন ২০, ২০২৬
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

জুন ২০, ২০২৬

দুই দিনব্যাপী সংগীত দিবসের আয়োজন, গাইবেন যারা

জুন ২০, ২০২৬

রোনালদোকে নিয়ে সমালোচনা ‘অহেতুক ও অবান্তর’

জুন ২০, ২০২৬

ট্রাম্পের ইরান সমঝোতা, দূরত্ব বাড়ছে কি নেতানিয়াহুর সঙ্গে?

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT