অদ্ভুতুড়ে

বিয়ের দিন বর ব্যস্ত অন্য তরুণীর সঙ্গে

হাতেনাতে ধরলেন হবু স্ত্রী

বিয়ের দিন বর অন্য তরুণীর সঙ্গে ব্যস্ত, কনের চোখে জল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের দিন বর অন্য তরুণীর সঙ্গে ব্যস্ত, কনের চোখে জল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি একটি বিয়ের ভাইরাল ভিডিওকে ঘিরে চারদিকে হইচই শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, বধূর বেশে কান্নাকাটি শুরু করেছেন এক তরুণী। পরিবারের সদস্যদের ছেড়ে আসতে হবে বলে তিনি কান্নাকাটি করেননি, বরং বিয়ের দিনেই স্বামীকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিলেন তিনি। তাই কাঁদতে কাঁদতে তার প্রাণ যায় যায় অবস্থা। ঘটনাটি চীনের।

ভিডিওতে দেখা যাচ্ছে, বধূর পরনে সাদা গাউন, মাথায় ঝুলছে ভেল। হন্তদন্ত হয়ে একটি সাদা গাড়ির দিকে ছুটে আসছেন বধূ। গাড়ির দরজায় ধাক্কা মেরে কাঁদতে শুরু করলেন তিনি। দরজা খুলতেই অন্য মহিলার সঙ্গে ধরা পড়ে গেলেন তার স্বামী। কনেকে দেখে চমকে গেলেন বর। গাড়ি থেকে নেমে পালিয়ে গেলেন তার স্বামী আর তার বান্ধবী। সেই দেখে কান্নায় ভেঙে পড়লেন কনে। তাকে শান্ত করার জন্য এগিয়ে আসে তার বন্ধুবান্ধব।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ামাত্র নানাজন নানা রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ভালই হয়েছে বিয়ের আগেই ছেলেটির আসল পরিচয় জানা গিয়েছে। আরেকজন লিখেছেন, ‘আশা করছি পরে আর ওই ছেলেটিকে বিয়ে করেননি তরুণী!’

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…