চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের মজার চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ
A A
শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, রঙিন ব্যাগ ও পাত্র নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতির অংশ হিসেবে ছাত্রছাত্রীরা একটি মজার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে আবর্জনা ফেলার জন্য পুনর্ব্যবহৃত পাত্র বিভিন্ন চিত্রে রং করেন।  ঢাকার বাসিন্দাদের থেকে বর্জ্য সংগ্রহ করে রিসাইকেল করার জন্য এসব পাত্র ব্যবহৃত হবে। পরিবেশ সচেতনতায় শিশুদের সম্পৃক্ত করতে এবং নগরীর বাসিন্দাদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির আচরণগত পরিবর্তন আনতে এ উদ্যোগ বলে জানান আয়োজকরা।  

গত ৯ ডিসেম্বর স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে “বিন্টাস্টিক আর্ট জ্যাম” নামের এই আয়োজন করে গারবেজম্যান (একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

এশিয়ান পেইন্টস’র পেইন্ট দিয়ে রঙ করা রঙিন আবর্জনা ফেলার পাত্র বা বিনগুলো গারবেজম্যান চাহিদা অনুযায়ী নগরীর বিভিন্ন বাসিন্দার কাছে পৌঁছে দিয়েছে। বিনগুলো আবর্জনায় পূর্ণ হলে আবার ফিরিয়ে আনবে গারবেজম্যান এবং সেগুলো রিসাইকেল করার উদ্যোগ নেওয়া হবে। গারবেজম্যান শহরের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি এ সব বর্জ্যের পুনঃব্যবহার কীভাবে নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে কাজ করে থাকে।

২০২৩ সালে তারা ৮০০ টন বর্জ্য সংগ্রহ করে তা ব্যবস্থাপনার কাজ করেছে। এই উদ্যোগটির সাথে এশিয়ান পেইন্টস তাদের “স্মার্ট ক্লিন-ক্লিন সোসাইটি” উদ্যোগকে কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন, সবুজ ঢাকা তৈরিতে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছে।

মহান বিজয় দিবস উপলক্ষে পরিবেশ, পরিচ্ছন্নতা ও সচেতনতা বিষয়ক ‘স্মার্ট ক্লিন-ক্লিন সোসাইটি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এগিয়ে আসে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এই উদ্যোগের অংশ হিসেবে তারা বিভিন্ন সময়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকা, লেক পরিষ্কার এবং রঙ করার উদ্যোগ নিয়ে থাকে। এবারের অভিনব এই আয়োজনে অংশ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো ফাউন্ডেশন পরিচালিত স্কুলের শিশুরাও।

ট্যাগ: এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডক্লিন সোসাইটিগারবেজম্যানবিজয় দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৬ তলা বিশিষ্ট দেশ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন

পরবর্তী

দেড় যুগ পর নতুন ছবিতে শাবনূর-মাহফুজ জুটি

পরবর্তী
শাবনূর ও মাহফুজের সঙ্গে ফুলের তোড়া হাতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেড় যুগ পর নতুন ছবিতে শাবনূর-মাহফুজ জুটি

১৫ সাংবাদিক ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৫ সাংবাদিক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT