আন্তর্জাতিক

৫০তম বিবাহবার্ষিকী উপলক্ষে ৮০ একর জমিতে সূর্যমুখী চাষ

বৃদ্ধ দম্পতি সূর্যমুখী ক্ষেতের পাশে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃদ্ধ দম্পতি সূর্যমুখী ক্ষেতের পাশে হাসিমুখে ছবি তুলছেন, যা বাংলাদেশের কৃষি ও কৃষকের জীবনধারার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কৃষক তার ৫০তম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ৮০ একর জমিতে প্রায় ১২ লাখ সূর্যমুখী ফুল রোপণ করেছেন। 

এনডিটিভি জানিয়েছে, ওই কৃষকের নাম লি উইলসন এবং তার স্ত্রী রেনি।

লি জানান, ১০ আগস্ট আমাদের ৫০তম বিবাহবার্ষিকী। আমি আমার স্ত্রীকে বিবাহবার্ষিকী উপলক্ষে একটি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যিনি সূর্যমুখী ফুল পছন্দ করেন। আমি মে মাসে গোপনে ক্ষেত সূর্যমুখী রোপণ করি। এই সময় আমার ছেলে আমাকে সাহায্য করেছিল।

এই বিষয়ে রেনি বলেন, এটি আমাকে খুব বিশেষ কিছু অনুভব করাচ্ছে। একটি সূর্যমুখী ক্ষেতের চেয়ে নিখুঁত উপহার আর কিছু হতে পারে না।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে অনেকেই এই দৃশ্য দেখতে এবং ছবি তোলার জন্য সেখানে জড়ো হচ্ছে।

বিষয়:বিবাহবার্ষিকী সূর্যমুখী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…