৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বৈঠকে বক্তব্য দিচ্ছেন, যেখানে তিনি দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।
রোববার (১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা হবে যেন দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






