তথ্যপ্রযুক্তি

২ মার্চ সারাদেশে ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হবে

স্মার্টফোন ও কম্পিউটার নেটওয়ার্কের জন্য ইন্টারনেট তারের সংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটওয়ার্ক রাকের মধ্যে ইন্টারনেট সংযোগের জন্য বিভিন্ন রঙের তারের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) কর্তৃপক্ষ জানিয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-ইউয়ি-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হবে।

আগামী ২মার্চ শনিবার সকাল ৭ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা সি-মি-ইউয়ি-৪ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন সি-মি-ইউয়ি-৫ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে বিএসসিপিএলসি’র ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। রক্ষণাবেক্ষণ কাজের সময়ে সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বিষয়:ইন্টারনেট সেবা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…