চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ডলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

চলতি জানুয়ারির প্রথম ২৫ দিনে বৈধভাবে ১৬৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ ২০ হাজার ৪৪৭ কোটি ২ লাখ টাকা।

রোববার (২৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে প্রতিদিন গড়ে ছয় কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশের সর্বশেষ রেমিট্যান্স হালনাগাদ তথ্য বলছে, এভাবে যদি রেমিট্যান্স আসা অব্যাহত থাকে, তাহলে চলতি মাসে ২০০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসতে পারে।

কেন্দ্রিয় ব্যাংকের এক পর্যালোচনায় বলা হয়েছে, এ মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৩৫ কোটি ৪২ লাখ ডলার, একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে সাত কোটি ৪৪ লাখ ডলার, প্রাইভেট ব্যাংকের মাধ্যমে ১২৪ কোটি ২৫ লাখ ডলার ও বিদেশি ব্যাংকের মাধ্যমে ৪৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে।

আর আটটি ব্যাংকের মাধ্যমে একটি পয়সাও রেমিট্যান্স আসেনি বাংলাদেশে। সেগুলো হলো: বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামি ব্যাংক, পদ্মা ব্যাংক, পাকিস্তানি হাবিব ব্যাংক ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ এখন পর্যন্ত এক হাজার ৩৭৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে। আগের বছর একই সময়ে এক হাজার ৮০ কোটি ডলার এসেছে। অর্থাৎ এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৯৮ কোটি ডলার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডলাররেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

কানাডার কনের পা ভেঙে ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের আসিম

জুন ২৫, ২০২৬

দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক

জুন ২৫, ২০২৬

বিরতিতে লিংকন, আর্টসেলে যোগ দিয়ে যা বললেন বখতিয়ার

জুন ২৫, ২০২৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT