চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাউ সুইট’-এর ট্রেলার দেখে দর্শক বলছেন হলে মুক্তি দিতে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৫
বিনোদন
A A

নির্মাতা কাজল আরেফিন অমির প্রতিটি কনটেন্ট দর্শকদের জন্য বাড়তি আকর্ষণের। কারণ, এই নির্মাতা যেটিই বানান, সেটি দর্শক লুফে নেয়! ব্যতিক্রম হচ্ছে না মুক্তির অপেক্ষায় থাকা কনটেন্ট “হাউ সুইট” এর ক্ষেত্রেও!

সেই আভাস মিলেছে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত ট্রেলারে। রোমান্টিক, কমেডি ও অ্যাকশনের মিশেলে প্রকাশিত ট্রেলারটি দেখে সিনেমার স্বাদ পেয়েছেন দর্শক।

এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ অমিকে মেনশন করে মন্তব্যে লিখেছেন, ‘হাউ সুইট’ হলে মুক্তি দেয়া উচিত।

নাঈম ইসলাম লিখেছেন, পিওর মাসালা কমার্শিয়াল সিনেমার জন্য আগামীতে অমি ভাই দেশের সেরা অপশন! জাকির হোসেন লিখেছেন, এটা তো মুভির মতো হয়েছে। ট্রেলার দেখে মনেই হচ্ছে না ওয়েব কনটেন্ট। জুয়েল রানা লিখেন, যারা সিনেমা বানায় তাদের অনেকের চেয়ে ভালো ওয়েব ফিল্ম হবে এটা।

রাশেদুল লিখেন, এটা সিনেমা হলে মুক্তি দেয়া হোক। নাছিম ইসলাম লিখেছেন, আমি মাগনা কনটেন্ট দেখা লোক। তবে ‘হাউ সুইট’ টাকা দিতে দেখতে রাজি আছি।

অনেকে আবার ট্রেলারে থাকা বালামের কণ্ঠে ‘মায়া মায়া লাগে’ গানটির দুলাইন শুনে পছন্দ করেছেন বলে উল্লেখ করেছেন। আবার একাধিক মন্তব্যে দেখা গেছে, নির্মাতা অমিকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে বলেছেন কেউ কেউ।

Reneta

প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, রোম্যান্স কিং জিয়াউল ফারুক অপূর্ব ও লাবণ্যময়ী তাসনিয়া ফারিণের জুটিকে এক ফ্রেমে বন্দি হয়েছেন ভালোবাসার মিষ্টি এক গল্পতে! ট্রেলার দেখে দর্শক বলছেন, মিষ্টি প্রেম, কমেডি ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর এই গল্প দীর্ঘদিনের জন্য দর্শকমনে জায়গা করে নেবে।

কাজল আরেফিন অমি চ্যানেল আই অনলাইনকে বলেন, ট্রেলার রিলিজের পর আমাকে বহু মানুষ সিনেমা হলে মুক্তি দিতে বলেছেন। কারণ সিনেমার মধ্যে যে মজা সেটা তারা এই ওয়েব কন্টেন্টের ট্রেলারে দেখতে পেয়েছেন। আসলে আমরা পুরো টিম ওটিটির মধ্যে সিনেম্যাটিক মজাটা দিতে চেয়েছি। সামনে যেহেতু ফিল্ম বানাবো এ জন্য ওটিটির মাধ্যমে সেই প্রস্তুতি সেরে নিচ্ছি; বাণিজ্যিক সিনেমায় যে এলিম্যান্টস থাকে আমি সেই ছোঁয়া রেখেছি; এং পুরো কনটেন্ট দেখে দর্শক যেন ব্যক্তিগত জীবনের কষ্ট ভুলে বিনোদনের এক অন্য গ্রহের মধ্যে থাকে।

অপূর্ব-ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু প্রমুখ। আসন্ন ঈদে ওটিটি প্ল্যার্টফম বঙ্গতে ‘হাউ সুইট’ মুক্তি পাবে। দর্শকরা মাত্র ২৫ টাকায় প্রি-বুক করে সবার আগে ‘হাউ সুইট’ দেখার সুযোগ লুফে নিতে পারবেন।

এছাড়াও ৫০ জন সৌভাগ্যবান দর্শক পাবেন হাউ সুইট এর গ্র্যান্ড প্রিমিয়ারে অংশগ্রহণের সুযোগ, যেখানে তারা কলাকুশলীদের সাথে বসে ওয়েব ফিল্মটি দেখতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বআবদুল্লাহ রানাএরফান মৃধা শিবলুওয়েব ফিল্মকাজল আরেফিন অমিতাসনিয়া ফারিণফারিণবঙ্গলিড বিনোদনসাইদুর রহমান পাভেলসিনেমাহাউ সুইট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের তাণ্ডব

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা আজ

জুন ২৬, ২০২৬

নকআউটে জাপানকে পেল ব্রাজিল, নেদারল্যান্ডসকে মরক্কো

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

জুন ২৬, ২০২৬

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও 

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT