চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাজ ভালো হলে চিৎকার করে বলবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

তারকা শিল্পীদের জন্মদিনে ভক্তরা ধুমধাম আয়োজনে জন্মদিন পালন করে থাকেন। এই রীতি নির্মাতাদের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না! কিন্তু প্রতিবছর ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমির জন্মদিনে চিত্রটা ভিন্ন থাকে। তার জন্মদিন এলেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তরা জড়ো হয়ে জন্মদিন পালন করেন।

এবারের জন্মদিনেও হয়নি ব্যতিক্রম। শুক্রবার কেক কেটে, নাচে গানে গেট টুগেদারের মাধ্যমে পালিত হল কাজল আরেফিন অমির জন্মদিন।

এদিন ‘কাজল আরেফিন অমি ফ্যানস কমিউনিটি’র উদ্যোগে জন্মদিন পালন করা হয় ধানমন্ডির একটি রেস্তোরাঁয়। ভক্তদের এই ভালোবাসা প্রকাশকে অমি তার জন্মদিনের ‘সেরা উপহার’ মনে করে বলেন, প্রতিবারই তারা আমাকে সারপ্রাইজড করে।

সেখানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা অভিনেতা পলাশ, শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, পাভেল এবং প্রযোজক মুশফিকুর রহমানসহ আরও অনেকে।

অমির ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান পলাশ, যিনি কাবিলা নামে ব্যাপক পরিচিত। তিনি বলেন, আজকে আমার যা কিছু যত ব্যস্ততা সবকিছু অমি ভাইয়ের জন্য। তিনি আমাকে সঙ্গে না রাখলে আমি এত মানুষের ভালোবাসা পেতাম না, এজন্য তার কাছে সবসময় আমি ঋণী।

বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, অনেক নির্মাতাদের সঙ্গে কাজ করি। কিন্তু অমির মতো নিবেদিত প্রাণ নির্মাতা কেউ নেই। সে একটি কাজের নেপথ্যে যেভাবে শ্রম দিতে পারে অন্য কারও মধ্যে সেটা দেখিনি। এজন্য অমির সঙ্গে আমাদের আগামীতে আরও অনেকগুলো কাজ হবে।

Reneta

ফারিয়া শাহরিন বলেন, অমি ভাইয়ের কাছে দেশে বিদেশে অন্তরা নামে পরিচত। এজন্য আমি তার কাছে কতটা গ্রেটফুল বলে শেষ করতে পারবো না।

”জন্মদিন সবাই কষ্ট করে নিজেদের মূল্যবান সময় থেকে আমাকে খুশি করতে ছুটে আসে এতে আমি সত্যিই বাকরুদ্ধ হয়ে যাই। এই ভালোবাসার প্রতিদান দেয়া সম্ভব নয়। তবে আমি জায়গা থেকে ভালো কাজের মাধ্যমে আমাকে যারা পছন্দ করেন তাদের ভালোবাসা দিয়ে যেতে চাই। সেই ধারাবাহিকতা আগামীতে অসময় নামে একটি ওয়েব ফিল্ম বানাতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে এ বছরই এই ওয়েব ফিল্ম বঙ্গতে রিলিজ হবে।”

জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে একথাগুলো বলছিলেন সময়ের আলোচিত নির্মাতা অমি।

তিনি আরও বলেন, সবাই আমাকে অনুপ্রেরণা দেয় বলেই ভালো কাজের চেষ্টা সবসময় বাড়তে থাকে। আমি যদি ভালো কাজ উপহার দিই সেটার প্রশংসা করবেন, খারাপ করলে সেটাও জানাবেন। আমি সবসময় চাই, আমার কাজ থেকে আপনারা চিৎকার করে বলবেন ভালো হয়েছে, খারাপ হলেও সেটাও চিৎকার করে জানাবেন।

অমির জন্মদিন আয়োজনে উদ্যোগী হাসানুর রহমান ইমন জানান, দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকজন ফ্যান এসেছেন। এমনকি এখানে উপস্থিত থাকতে নদীয়া (পশ্চিমবঙ্গ) থেকে একজন অনুসারী এসেছেন। তিনি বলেন, আমরা অমি ভাইয়ের কাজের অনুসারী। তার পাশে সবসময় আছি। তিনি আরও ভালো ভালো কাজ উপহার দেবেন, আমাদের বিনোদিত করবেন এটা সবসময়ই চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিজিয়াউল হক পলাশফারিয়া শাহরিনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT