বিনোদন

বছরের শেষ সন্ধ্যায় ‘ওমর’ এর ফার্স্ট লুক

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে ‘ওমর’

অভিনেতা ওমর এর ফার্স্ট লুক, হালকা ছায়া ও হুডি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ওমর এর ফার্স্ট লুক, হালকা ছায়া ও হুডি পরা, সিনেমার পোস্টার, ২০২৪ সালে মুক্তি পাবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পূর্ব ঘোষণা অনুযায়ী বছরের শেষ সন্ধ্যায় উন্মোচন করা হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ ছবির ফার্স্টলুক পোস্টার। প্রকাশিত লুকটি দিয়ে রীতিমত চমকে দিলেন অভিনেতা শরিফুল রাজ। দেখে আভাস মিলেছে, নতুন ধাঁচের গল্প আসছে। 

লুক প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরী না, জরুরী সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা।

‘ওমর’র ফার্স্টলুক পোস্টারে দেখা যায়, ধূসর সাদা হুডিতে মোড়ানো শরিফুল রাজ। মুখ ভর্তি খোঁচা দাড়ি। চোখের এক্সপ্রেশন সাসপেন্সে ভরা। পরাণ, হাওয়া, দামাল ছবি দিয়ে বড়পর্দায় আলোচনায় এসেছিলেন শরিফুল রাজ। ধারণা করা যাচ্ছে, ‘ওমর’ ছবি দিয়ে ফের নজর কাড়তে পারেন তিনি।

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি প্রতিটি ছবির কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।

রাজ ছাড়াও ‘ওমর’ ছবিতে আরও থাকছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু।

‘ওমর’ ছবির চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে ‘মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে। গেল সেপ্টেম্বরে ‘ওমর’ ছবির শুটিং সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমা হলে ‘ওমর’ মুক্তি দিতে চান পরিচালক রাজ।

বিষয়:ঈদের সিনেমা ২০২৪ ওমর ফার্স্টলুক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ শরিফুল রাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…