চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের মাঝে অলিম্পিকে ফিরল ক্রিকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ন ১৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকে শতবর্ষ ধরে ছিল না ক্রিকেট ইভেন্ট। ‘দ্য বিগেস্ট শো অন আর্থ’র ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও দেখা যাবে খেলাটি। ১২৮ বছর পর ক্রিকেট ইভেন্ট ফেরানো হল অলিম্পিকে। ওয়ানডে বিশ্বকাপের মাঝে সুসংবাদটি পেল আইসিসি।

সোমবার অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। মুম্বাইয়ে আইওসির সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। নতুন যুক্ত হয়েছে আরও চারটি খেলা। বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে ও স্কোয়াশ।

সবশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে কেবল ক্রিকেট খেলা হয়েছিল। বিশ্বের ১০৮টি দেশ আইসিসি ক্রিকেট কাউন্সিলের সদস্য। এতবড় ক্রীড়াযজ্ঞে ক্রিকেটের মতো জনপ্রিয় খেলা না থাকায় অনেকদিন ধরেই চলছিল আলোচনা।

আইসিসি, লস অ্যাঞ্জেলেস ২০২৮ কমিটির সামনে টি-টুয়েন্টি ফরম্যাটে সেরা ছয় দলের জন্য সুপারিশ করেছিল। সেখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা দুটি দল খেলবে। তবে শেষপর্যন্ত কয়টি দল খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিকআইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩লস অ্যাঞ্জেলেসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৩০ লাখ বাজেটের সেই নাটক দেখে কী বলছেন দর্শক?

এপ্রিল ১৩, ২০২৬

পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: উরসুলা ভন ডার

এপ্রিল ১৩, ২০২৬

হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ঘিরে উত্তেজনা চরমে

এপ্রিল ১৩, ২০২৬

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসির

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT