চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিকদের কর্মবিরতিতে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৮:৩২ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, জনপদ, দিনাজপুর
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন যানবাহন চালকসহ সাধারণ মানুষ।

রোববার ২৯ মার্চ সকাল থেকে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকা এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে পেট্রোল পাম্প মালিকরাও।

শ্রমিকদের কর্মবিরতির ফলে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

Banglabid

শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, নীলফামারীর পথে একটি তেলবাহী লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লরির কেবিনে থাকা জ্বালানি তেলকে অবৈধ আখ্যা দিয়ে একরামুল হক, চালক শ্রী কৃষ্ণচন্দ্র ও সহকারী রিফাতকে ৬ মাসের কারাদণ্ড এবং মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনার প্রতিবাদে দুপুরে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে সমাবেশ করেন শ্রমিকরা। পরে তারা বিক্ষোভ মিছিলও বের করেন।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, সড়ক-মহাসড়কে হয়রানি ও অযৌক্তিকভাবে চালক-হেলপারদের জেল-জরিমানা করার প্রতিবাদেই তারা এ কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ এবং দণ্ডিত শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যদিকে, ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮ জেলায় তেল সরবরাহ বন্ধট্যাংকলরি শ্রমিকশ্রমিকদের কর্মবিরতি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মারা গেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির নায়ক রাহুল

পরবর্তী

একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ইসরায়েলের ১০০ শহরে বেজে উঠল সাইরেন

পরবর্তী
ছবি: সংগৃহীত

একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ইসরায়েলের ১০০ শহরে বেজে উঠল সাইরেন

৮ বছর হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT